শনিবার, ২০ জুন ২০২৬

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ সমাবেশ

উগ্রবাদী সংগঠনের বাংলাদেশে ঠাঁই নেই: হাসনাত-সারজিস

চট্টগ্রাম নিউজ প্রতিবেদক

চট্টগ্রামের টাইগার পাস মোড়ে বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত একটি প্রতিবাদ সমাবেশে উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে কঠোর বক্তব্য রাখেন আন্দোলনের নেতারা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের বিচার দাবিতে আয়োজিত এ সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের এবং উগ্রবাদী সংগঠনের কোনো স্থান হবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সমাবেশে বলেন, “আওয়ামী লীগের সহায়তায় ইসকন গত ১৬ বছর ধরে দেশে জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে। তারা ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, এদেশে ভারতের হাসিনা ও তার সমর্থিত জঙ্গিদের ঠাঁই হবে না। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্র প্রতিহত করবে।”

হাসনাত আরও বলেন, “ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। তারা আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গী। আমরা ফ্যাসিবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার। এ দেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তার নিজ নিজ ধর্ম পালন করবে। কিন্তু ধর্মের দোহাই দিয়ে যারা উগ্রবাদ ছড়াবে, তাদের কোনো জায়গা এখানে থাকবে না।”

সমাবেশে নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, “শেখ হাসিনার রক্তের দাগে ইসকন এবং তার দোসররা বাংলাদেশকে উসকানি দিতে চায়। কিন্তু এ দেশের মানুষ সব চক্রান্ত রুখে দিয়ে স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে। যারা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের দেশ ছাড়া করাও আমাদের জন্য কোনো কঠিন কাজ নয়।”

বক্তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম সমন্বয়ক খান তালাক মাহমুদ রাফি বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধ এবং উগ্রবাদ প্রতিহত করতে প্রস্তুত। ধর্মের দোহাই দিয়ে কেউ যদি সহিংসতার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বক্তারা ১৫ দিনের মধ্যে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানান এবং সরকারকে সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয়...

গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা ‘প্রাথমিক বিদ্যালয়...

দিদিয়ের দ্রগবা: ফুটবলের বাইরে যুদ্ধক্লান্ত মানুষের শান্তির রূপকার

আইভরি কোস্ট একসময় পশ্চিম আফ্রিকার অন্যতম স্টেবল স্টেট এবং...

পেকুয়ায় বিয়ের সাড়ে চার মাসের মাথায় নিভে গেল কাজল রেখার জীবন: স্বামী পলাতক

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিয়ের মাত্র সাড়ে চার মাসের মাথায়...

সাতকানিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় মিরসরাই থেকে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণ...

আইভরি কোস্টের বিপক্ষে জার্মানির আজ ‘আসল পরীক্ষা’

বিশ্বকাপে ‘ই’ গ্রুপে উড়ন্ত সূচনা করেছে জার্মানি। অবশ্য অপেক্ষাকৃত...

আরও পড়ুন

পতেঙ্গায় ৮০০ কেজি চিনিসহ দুই চোরাকারবারি আটক

চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে খালাসকৃত ৮০০ কেজি চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার (১৯ জুন) ভোর পাঁচটার সময়...

সিএমপিতে তিন উপ-পুলিশ কমিশনার পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩ উপ-পুলিশ কমিশনার পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত অফিস আদেশে...

শাহ আমানতে ৯৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ দুবাইগামী প্রবাসী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার সময় প্রায় ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ মো. আবু বক্কর নামে এক প্রবাসীকে আটক করেছে বিমানবন্দর...

কিশোরী স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালাল স্বামী

পরিবারের অমতে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছিলেন খাদিজা আক্তার কাশফি (১৪)। ভালোবাসার সেই সংসার টিকল মাত্র সাত মাস। শেষ পর্যন্ত তার নিথর দেহ মিলল...