শনিবার, ২২ আগস্ট ২০২৬

৭ মাস আগে ভালোবেসে বিয়ে

কিশোরী স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালাল স্বামী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পরিবারের অমতে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছিলেন খাদিজা আক্তার কাশফি (১৪)। ভালোবাসার সেই সংসার টিকল মাত্র সাত মাস। শেষ পর্যন্ত তার নিথর দেহ মিলল হাসপাতালের জরুরি বিভাগে। আর মরদেহ রেখে হাসপাতাল থেকে পালিয়ে গেছেন স্বামী মো. মারুফ (১৮)।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

নিহত কাশফি উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল জলিলের মেয়ে। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। পারিবারিক সূত্রে জানা যায়, সাত মাস আগে পরিবারের অমতে প্রেম করে একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলী হোসেনের বাড়ির মারুফকে বিয়ে করেন কাশফি।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কাশফিকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার স্বামী মারুফ। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করার পর মরদেহ জরুরি বিভাগে রেখে কৌশলে হাসপাতাল থেকে সরে যান তিনি।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা চৌধুরী বলেন, “মেয়েটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার গলায় একটি মোটা দাগ রয়েছে। মৃত ঘোষণার পরপরই তার স্বামী হাসপাতাল থেকে দ্রুত চলে যান।”

কাশফির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। বড় বোন ঝুমুর আক্তার অভিযোগ করে বলেন, “মারুফ আমার বোনকে হত্যা করে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে গেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

নিহতের পরিবার ও স্বজনদের দাবি, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে কাশফির ওপর নির্যাতন চালানো হতো। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে আত্মহত্যার ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে।

আদরের ছোট মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা শাহীনূর আক্তার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “বিয়ের পরও আমি মেয়ের খোঁজখবর নিতাম। ওর জন্য রান্না করে দিয়ে আসতাম। মেয়েটা স্বামীকে খুব ভালোবাসত। সেই স্বামীই আজ আমার মেয়েকে কেড়ে নিল।”

নিহতের বাবা আবদুল জলিল বলেন, “গত ডিসেম্বর মাসে পরিবারের কাউকে না জানিয়ে সে পালিয়ে বিয়ে করে। এরপর থেকেই মেয়ের ওপর নির্যাতনের খবর পেতাম। বৃহস্পতিবার দুপুর থেকেই কিছু একটা ঘটতে পারে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। রাতে খবর পাই, আমার মেয়ে হাসপাতালে পড়ে আছে।”

খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশের একটি দল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “হাসপাতালে এক কিশোরীর মরদেহ ফেলে স্বামী পালিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের গলায় দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...