বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

আইভরি কোস্টের বিপক্ষে জার্মানির আজ ‘আসল পরীক্ষা’

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে ‘ই’ গ্রুপে উড়ন্ত সূচনা করেছে জার্মানি। অবশ্য অপেক্ষাকৃত দুর্বল কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করলেও টুর্নামেন্টে তাদের আসল পরীক্ষা আজ। প্রতিপক্ষ আইভরি কোস্ট। শনিবার রাত ২টায় ম্যাচটি সম্প্রচার করবে টি স্পোর্টস, বিটিভি ও সময় টিভি।

আইভরি কোস্টের মুখোমুখি হওয়ার আগে জার্মানি শিবিরে সবচেয়ে বেশি উচ্চারিত নামটি হচ্ছে ইয়ান ডিওমান্দে। বুন্দেসলিগায় দুর্দান্ত নৈপুণ্যের কারণে এখন চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছেন এই তরুণ উইঙ্গার। তাই রাতের ম্যাচটি হবে জার্মানির প্রথম বড় পরীক্ষা।

কুরাসাওকে বড় ব্যবধানে হারালেও জার্মানদের কোনো ধরনের আত্মতুষ্টিতে ভোগা যাবে না। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে হলে জার্মান রক্ষণভাগকে থামাতে হবে ১৯ বছর বয়সী এই ডিওমান্দেকে-ই। শক্তি, গতি ও ড্রিবলিংয়ে প্রতিপক্ষের জন্য হুমকি ওঠা এই উইঙ্গারকে ঘিরেই মূল পরিকল্পনা সাজাচ্ছে জার্মানি।

মাত্র ১৩ মাস আগে স্পেনের ক্লাব লেগানেসের হয়ে পেশাদার ক্যারিয়ারের প্রথম গোল করেছিলেন ডিওমান্দে। এরপর ২০২৫ সালের জুলাইয়ে বুন্দেসলিগার ক্লাব আরবি লাইপজিগে যোগ দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। প্রথম মৌসুমেই ১২ গোল ও ৮ অ্যাসিস্ট করে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজর কাড়েন। ডিওমান্দের গতি, সৃজনশীলতা ও গোল করার সামর্থ্য লাইপজিগকে বুন্দেসলিগায় তৃতীয় স্থানে থাকতে এবং চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেতে বড় ভূমিকা রেখেছে।

জার্মান অধিনায়ক যশুয়া কিমিচ তাই ম্যাচের আগে ডিওমান্দেকে নিয়ে বলেছেন, ‘তার উন্নতি অবিশ্বাস্য। এক বছর আগেও খুব কম মানুষ তাকে চিনতো। লাইপজিগ কিছু সমস্যার মধ্যে থাকলেও সে অসাধারণ একটি মৌসুম কাটিয়েছে। পুরো সময়জুড়ে ধারাবাহিক ছিল এবং মাঠে ছিল দারুণ রোমাঞ্চকর।’

জার্মানি সবশেষ বিশ্বকাপ শিরোপা জিতেছে ২০১৪ সালে। এরপর ২০১৮ ও ২০২২—দুই আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে। যা বিশ্বকাপে তাদের ইতিহাসের সবচেয়ে হতাশাজনক অধ্যায়। এবার তাই যত দ্রুত সম্ভব নকআউট পর্ব নিশ্চিত করতে মরিয়া তারা।

অন্যদিকে উদ্বোধনী ম্যাচে জার্মানি সহজ জয় পেলেও আইভরি কোস্টকে অপেক্ষা করতে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। দেরিতে পাওয়া গোলে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে আফ্রিকান দলটি।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...