শনিবার, ২০ জুন ২০২৬

সাতকানিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় মিরসরাই থেকে যুবক গ্রেপ্তার

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের সাতকানিয়ায় নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণ ও একাধিকবার ধর্ষণের মামলায় টুটুল রায় (২১) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ( ১৯ জুন) মিরসরাই থানা এলাকা থেকে অপহৃতা ছাত্রীকে উদ্ধারসহ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ২০ জুন ভিকটিমের পিতা জয়নুল আবেদীন বাদী হয়ে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চরতী ইউনিয়নের তালগাঁও গ্রামের জয়নুল আবেদীনের কন্যা স্থানীয় ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউট স্কুলের নবম শ্রেণির ছাত্রী। সে স্কুলে যাতায়াতের পথে পুকুরিয়া চা বাগানের একটি মুদি দোকানের কর্মচারী টুটুল রায় তাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। বিষয়টি পরিবারের পক্ষ থেকে টুটুলকে সতর্ক করা হলেও সে তা কর্ণপাত করেনি।

গত ৯ জুন সকাল ৯টার দিকে ওই ছাত্রী স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সে চরতী ইউপির তালগাঁওস্থ আজিজিয়া আশ্রাফুল উলুম মাদ্রাসার সামনের পাকা রাস্তায় পৌঁছালে টুটুল রায় তার মুখ চেপে ধরে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়।

পুলিশ জানায়, ঘটনার পর পরিবার সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে মেয়ের সন্ধান না পেয়ে ৯ জুন সাতকানিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এরপর পুলিশ ও পরিবারের সদস্যরা যৌথভাবে সন্ধান অব্যাহত রাখে। ঘটনার ১০ দিন পর, গত ১৯ জুন সাতকানিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের মিরসরাই থানা এলাকায় স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার এবং অভিযুক্ত টুটুল রায়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ভিকটিমের বাবার নিখোঁজ ডায়েরির সূত্র ধরে আমাদের টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় মিরসরাই এলাকা থেকে এলাকাবাসীর সহযোগিতায় কিশোরী মেয়েটিকে উদ্ধার এবং আসামিকে গ্রেপ্তার করেছে। ভিকটিমের বাবার লিখিত এজাহারটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দী রেকর্ডের প্রক্রিয়া চলছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দিদিয়ের দ্রগবা: ফুটবলের বাইরে যুদ্ধক্লান্ত মানুষের শান্তির রূপকার

আইভরি কোস্ট একসময় পশ্চিম আফ্রিকার অন্যতম স্টেবল স্টেট এবং...

পেকুয়ায় বিয়ের সাড়ে চার মাসের মাথায় নিভে গেল কাজল রেখার জীবন: স্বামী পলাতক

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিয়ের মাত্র সাড়ে চার মাসের মাথায়...

আইভরি কোস্টের বিপক্ষে জার্মানির আজ ‘আসল পরীক্ষা’

বিশ্বকাপে ‘ই’ গ্রুপে উড়ন্ত সূচনা করেছে জার্মানি। অবশ্য অপেক্ষাকৃত...

হাইতি ম্যাচের পর যে পরিসংখ্যান বলছে ফাইনাল খেলবে ব্রাজিল

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল মরক্কোর বিপক্ষে...

চট্টগ্রামের সদরঘাটে মসজিদ থেকে চুরি হওয়া পৌনে ২ লাখ টাকাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় একটি জামে মসজিদের অফিস...

হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয় ব্রাজিলের

বিশ্বকাপে প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে হতাশাজনক ড্রয়ের পর অবশেষে...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে মসজিদ থেকে চুরি হওয়া পৌনে ২ লাখ টাকাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় একটি জামে মসজিদের অফিস কক্ষ থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে...

ফটিকছড়িতে বসতঘর থেকে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে জহুরুল আনোয়ার (৭৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জহুরুল আনোয়ার হামজাটিলা এলাকার মৃত ফজল করিমের ছেলে।শনিবার (২০...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট প্রথম জয় পেল হোয়াইট ফ্যালকন

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে হোয়াইট ফ্যালকন।আজ শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সুজন...

হাটহাজারীতে বোনের বিয়ের ক্লাবের সামনেই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ছোট ভাইয়ের

চট্টগ্রামের হাটহাজারীতে মেজ বোনের বিয়ের আনন্দঘন মুহূর্তে ডাম্প ট্রাকের ধাক্কায় ছোট ভাই নিহত হওয়ার ঘটনায় নিমিষেই বিষাদে পরিণত হয়েছে পুরো বিয়ের আয়োজন। শুক্রবার (১৯ জুলাই)...