শনিবার, ২০ জুন ২০২৬

হেদায়তময় জীবনের ঐশী ঠিকানা খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত: মোর্শেদে আজম

আদনান আবির

প্রিয় নবীজির পরিপূর্ণ অনুসরণ-অনুকরণের মাঝেই রয়েছে ইহকালীন ও পরকালীন জীবনের সাফল্য। মহান আল্লাহর ভালোবাসা অর্জনের মূল মাধ্যম হলো প্রিয় নবীজির অনুসরণ। প্রিয় নবীজির ভালোবাসা অন্তরে ধারণ করে, জীবনে বাস্তবায়ন করে খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু নবীপ্রেমিকদের ইতিহাসে শ্রেষ্ঠতম আসনে অধিষ্ঠিত হয়েছেন। নিজে যেমন অনুসরণ ও অনুকরণ করেছেন তেমনি স্বীয় অনুসারীদেরকেও সেই সুমহান পথে পরিচালিত করেছেন। এমন এক মহান তরিক্বত পৃথিবীবাসীর জন্য উপহার দিয়ে গেছেন যে তরিক্বতে রয়েছে সিনা-ব-সিনা তাওয়াজ্জুহ এর মাধ্যমে রাসূলে পাক (দ.) এর বাতেনি নূর গ্রহণ, ফয়েজে কুরআন এর মাধ্যমে কুরআনের নূর লাভের সুযোগ, সুন্নাতে মোস্তফার অনুসরণ, মোরাকাবা এবং দৈনিক ১১১১ বার দরূদে মোস্তফার অনুশীলন; আবার এ দরূদ শরীফ কখনো ক্বাজা হলে চব্বিশ ঘণ্টার মধ্যে আদায় করার সুমহান বিধান। শুধু তাই নয়, রাসূলনোমা এই তরিক্বতে রয়েছে অভ্যন্তরীণ পরিশুদ্ধির মাধ্যমে চারিত্রিক বিশুদ্ধতা অর্জন, ইবাদাত-বন্দেগিতে একাগ্রতা ও এখলাসের শিক্ষা। আধুনিকতা ও পাশ্চাত্যের অপসংস্কৃতি থেকে যুবসমাজকে ফিরিয়ে এনে ‘সৎ কাজের আদেশ ও মন্দ কাজ থেকে বিরত থাকা’র আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠা করেছেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ। নবীজির হারানো সুন্নাতকে পুনজীর্বিত করে নবীপ্রেমের বিস্তার করেছেন পৃথিবীর সর্বত্র। যে সংগঠনের কবুলিয়্যতের প্রমাণ অলৌকিকভাবে বারংবার প্রমাণিত হয়েছে, মাশাআল্লাহ।

গতকাল (২৫ নভেম্বর) সোমবার চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে পবিত্র জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন ও খলিলুল্লাহ্, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহুর স্মরণে অনুষ্ঠিত ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্সে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত গাউছুল আজম কনফারেন্সে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন এর মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শাব্বির আহমদ মোমতাজি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ।

বক্তব্য রাখেন মুফতি মাওলানা মুহাম্মদ কাজী আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ এরশাদুল হক, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নূরী, মাওলানা মুহাম্মদ রকিব উদ্দিন, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল।

মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদিয়াল্লাহু তা’য়ালা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয়...

গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা ‘প্রাথমিক বিদ্যালয়...

দিদিয়ের দ্রগবা: ফুটবলের বাইরে যুদ্ধক্লান্ত মানুষের শান্তির রূপকার

আইভরি কোস্ট একসময় পশ্চিম আফ্রিকার অন্যতম স্টেবল স্টেট এবং...

পেকুয়ায় বিয়ের সাড়ে চার মাসের মাথায় নিভে গেল কাজল রেখার জীবন: স্বামী পলাতক

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিয়ের মাত্র সাড়ে চার মাসের মাথায়...

সাতকানিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় মিরসরাই থেকে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণ...

আইভরি কোস্টের বিপক্ষে জার্মানির আজ ‘আসল পরীক্ষা’

বিশ্বকাপে ‘ই’ গ্রুপে উড়ন্ত সূচনা করেছে জার্মানি। অবশ্য অপেক্ষাকৃত...

আরও পড়ুন

পতেঙ্গায় ৮০০ কেজি চিনিসহ দুই চোরাকারবারি আটক

চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে খালাসকৃত ৮০০ কেজি চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার (১৯ জুন) ভোর পাঁচটার সময়...

সিএমপিতে তিন উপ-পুলিশ কমিশনার পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩ উপ-পুলিশ কমিশনার পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত অফিস আদেশে...

শাহ আমানতে ৯৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ দুবাইগামী প্রবাসী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার সময় প্রায় ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ মো. আবু বক্কর নামে এক প্রবাসীকে আটক করেছে বিমানবন্দর...

কিশোরী স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালাল স্বামী

পরিবারের অমতে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছিলেন খাদিজা আক্তার কাশফি (১৪)। ভালোবাসার সেই সংসার টিকল মাত্র সাত মাস। শেষ পর্যন্ত তার নিথর দেহ মিলল...