রবিবার, ২১ জুন ২০২৬

চট্টগ্রামে আমদানি পণ্যের দুর্গন্ধে হাসপাতালের পরিবেশ বিপর্যস্ত

জে. জাহেদ, সিনিয়র প্রতিবেদক:

চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আশপাশে আমদানি করা মাছ ও পোলট্রি ফিডের কাঁচামালের গুদামের দুর্গন্ধে পরিবেশ দূষণ চরমে পৌঁছেছে। এতে হাসপাতালের রোগী, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অসহনীয় অবস্থায় পড়েছেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, “ইব্রাটাস ট্রেডিং কোম্পানি” নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে রূপালী গুদামে এসব পণ্য মজুত করে আসছে। এসব পণ্য থেকে সৃষ্ট দুর্গন্ধ পুরো এলাকার পরিবেশ ভারী করে তুলেছে। প্রতিদিন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যার শিকার হচ্ছেন।

গুদামের পাশের একটি প্রতিষ্ঠানে কর্মরত মো. শহীদ বলেন, “দুর্গন্ধের কারণে আমাকে মাসে কয়েকবার হাসপাতালে যেতে হয়। মুখ বেঁধে কাজ করলেও সমস্যা এড়ানো যায় না।”

হাসপাতালে চিকিৎসা নিতে আসা আবদুল করিম জানান, পোলট্রি ফিডের দুর্গন্ধে এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে। আশপাশের সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকাগুলোতে জীবনযাত্রা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

অবস্থা সরেজমিনে

গুদামে গিয়ে দেখা গেছে, মাছ ও পোলট্রির কাঁচামালে ভর্তি হাজার হাজার বস্তা মজুত রয়েছে। গুদামে কর্মরত সম্রাট নামে একজন জানান, “আমদানিকৃত পণ্য এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়।”

ব্যবসায়ী ও স্থানীয়দের উদ্বেগ

ব্যবসায়ী ইমাম হোসেন বলেন, “রূপালী গুদামের দুর্গন্ধে এলাকায় থাকা দায় হয়ে পড়েছে। এই গন্ধ সহ্য করা কঠিন, অথচ এটি মাছ ও মুরগির খাবার হিসেবে ব্যবহৃত হয়। এর মান নিয়েও প্রশ্ন রয়েছে।”

গুদামের ব্যবস্থাপক মো. নাজিম উদ্দিন জানান, দুর্গন্ধ কমাতে দেয়ালে অ্যাডজাস্ট ফ্যান স্থাপন করা হয়েছে, যা কিছুটা সহনীয় অবস্থার সৃষ্টি করেছে বলে তিনি দাবি করেন।

সমাধানের দাবি

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পরিবেশবান্ধব ব্যবস্থা না নেওয়া হলে এ অঞ্চলের হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের জীবনমান আরো বিপর্যস্ত হবে।

স্বাস্থ্যসেবা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সংলগ্ন এলাকায় এ ধরনের গুদামের অস্তিত্ব শুধু পরিবেশ নয়, জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি। স্থানীয় প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে সমস্যার সমাধান করা। পরিবেশ বাঁচাতে এখনই উদ্যোগ প্রয়োজন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডা. সারোয়ার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম‍্যানেজিং বোর্ডের সদস্য নির্বাচিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ম্যানেজিং বোর্ডের সদস্য নির্বাচিত...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, চট্টগ্রামে মধুবন বেকারিকে ১৫ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উৎপাদনের তারিখ ও মেয়াদ সংক্রান্ত...

লোহাগাড়ায় ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ফুটবল খেলতে গিয়ে মাঠে জমে থাকা...

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয়...

গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা ‘প্রাথমিক বিদ্যালয়...

দিদিয়ের দ্রগবা: ফুটবলের বাইরে যুদ্ধক্লান্ত মানুষের শান্তির রূপকার

আইভরি কোস্ট একসময় পশ্চিম আফ্রিকার অন্যতম স্টেবল স্টেট এবং...

আরও পড়ুন

লোহাগাড়ায় ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ফুটবল খেলতে গিয়ে মাঠে জমে থাকা পানিতে ডুবে মো.আকসান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২০ জুন) বেলা দেড়টার দিকে আমিরাবাদ...

পেকুয়ায় বিয়ের সাড়ে চার মাসের মাথায় নিভে গেল কাজল রেখার জীবন: স্বামী পলাতক

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিয়ের মাত্র সাড়ে চার মাসের মাথায় কাজল রেখা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের...

সাতকানিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় মিরসরাই থেকে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণ ও একাধিকবার ধর্ষণের মামলায় টুটুল রায় (২১) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার ( ১৯...

চট্টগ্রামের সদরঘাটে মসজিদ থেকে চুরি হওয়া পৌনে ২ লাখ টাকাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় একটি জামে মসজিদের অফিস কক্ষ থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে...