সোমবার, ২৪ আগস্ট ২০২৬

হেদায়াতের উজ্জ্বলতম আলোকবর্তিকা হযরত গাউছুল আজম (রা.) : মোর্শেদে আজম

আদনান আবির । নিজস্ব প্রতিবেদক

যুগে যুগে মানবজাতি যতবারই অন্ধকারে নিপতিত হয়েছে ততবারই মহান আল্লাহ দয়া মেহেরবানি করে পথপ্রদর্শক প্রেরণ করেছেন। ছৈয়্যদুল মুরসালিন হুজুর পাক (দ.) ধরার বুকে এসে আইয়্যামে জাহেলিয়তকে আলোময় যুগে পরিণত করেছেন। নবীজির দেখানো পথ ধরে আউলিয়ায়ে কেরামগণ সেই হেদায়তময় কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ধরার বুকে এসেছেন মাহবুবে ছোবহানি, কুতুবে রাব্বানি, গাউছুল আজম হযরত শায়খ ছৈয়্যদ আব্দুল কাদের জিলানী (রা.) এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.)। যুগের অন্ধকারময় পরিস্থিতিতে সকল অনাচার ও অপসংস্কৃতিকে দূরীভূত করে এমনভাবে সংস্কার করেছেন যা মানবজাতিকে এনে দিয়েছে হিংসার পরিবর্তে মানবতা, নিষ্ঠুরতার পরিবর্তে মহানুভবতা, পাপাচারের পরিবর্তে আল্লাহভীরুতা, অহংকারের পরিবর্তে বিনয় ও নম্রতা। মানুষ যে মহান উদ্দেশ্যে সৃষ্ট তার পরিপূর্ণ বাস্তবায়নের জন্য খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) আজীবন নিরলস শ্রম ও ত্যাগের বেনজির দৃষ্টান্ত স্থাপন করেছেন। উনার রেখে যাওয়া তরিক্বতে এসে বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে রাসূলপ্রেমের যে নবজাগরণ সৃষ্টি হয়েছে তা অভূতপূর্ব। যে যুগে মানুষ হালাল হারাম পৃথক করে চলাই ভীষণ কষ্টকর সেই যুগে প্রতিদিন এগারোশত এগারোবার দরূদ শরীফ পড়া, ক্বাজা হয়ে গেলে চব্বিশ ঘণ্টার মধ্যে আদায় করা, মোরাকাবা, ফয়েজে কুরআনের অমিয় নিয়ামত গ্রহণ করে পথহারা মানুষ সিরাতুল মোস্তাকিমের সন্ধান পাচ্ছে। এ পথে এমন নিয়ামত রয়েছে যা আহরণ করতে গেলেই জ্ঞানীরা বুঝতে পারেন এখানে নেই বিন্দু পরিমাণ শরীয়ত বিরোধী কর্মকাÐ, নেই শিরক বিদআতের সামান্য পরিমাণ চর্চা। শরীয়তকে পরিপূর্ণ আদায় করে মারেফতের জ্ঞান অন্বেষণে এমন যুগান্তকারী তরিক্বত ইতিহাসেই বিরল। অশান্ত বিশ্বে এই তরিক্বত যতই বিস্তৃত হবে মহান আল্লাহর অনুগ্রহ ততই বর্ষিত হবে যা সাধারণ মানুষকে আলোকিত মানুষ তথা ইনসানে কামেলে পরিণত করবে। যুগের শ্রেষ্ঠ অলিরাই গাউছিয়্যতের মর্যাদায় অধিষ্ঠিত হন। শেষ যুগে এসে কাগতিয়ার পুণ্যভূমিতে এসে এমন একজন মহান ব্যক্তিত্বের আবির্ভাব ঘটলো যাঁর ছোঁয়ায় এবং ছায়ায় দিশেহারা মানুষ পেয়েছে কাক্সিক্ষত মুক্তির পরম সৌভাগ্য, মাশাআল্লাহ ।

সোমবার (১৪ অক্টোবর) বাদে জোহর হতে চট্টগ্রাম রাউজান কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত ৭১ তম পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এসব কথা বলেন।

এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি প্রফেসর ড. জালাল আহমদ, মাওলানা মুহাম্মদ কাজী আনোয়ারুল আলম ছিদ্দিকী ও মাওলানা মুহাম্মদ আব্দুস সবুর।

মিলাদ কিয়াম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...