রবিবার, ২৮ জুন ২০২৬

আনোয়ারায় বন্য হাতির আক্রমণে আরো একজনের মৃত্যু

মোহাম্মদ রিয়াদ হোসেন,স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির আক্রমণে রেহেনা আক্তার (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই নিয়ে একই রাতে হাতির আক্রমণে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে।

সোমবার রাতে উপজেলার গুয়াপঞ্চক ও বৈরাগ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

আরোও পড়ুন: আনোয়ারায় বন্যহাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের 

স্থানীয় জনপ্রতিনিধি ও নিহত পরিবারের সদস্যরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ওই নারী হলেন – বৈরাগ ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড) খোশাল তালুকদারের বাড়ির মো. আক্তারের স্ত্রী রেহেনা আক্তার (৩৮)।তার পরিবারে  স্বামী, তিন ছেলে রয়েছে।

আরোও পড়ুন :আনোয়ারায় লোকালয়ে বন্যহাতি বিচরণ, জনমনে আতঙ্ক

এর আগে রাত ৯ টার দিকে একই ইউনিয়নের (৪ নম্বর ওয়ার্ড) গুয়াপঞ্চক গ্রামের শাহ আহম্মদ বাড়ির মো. দুলাল মিয়ার (৫০) এর মৃত্যু হয় হাতির আক্রমণে। নিহত দুলালের নিজ জেলা নোয়াখালী হলেও ছোট বেলা থেকেই গুয়াপঞ্চক গ্রামে বসবাস করে আসছিলেন এবং ৪ নম্বর ওয়ার্ডের ভোটার হন বলে জানা গেছে। সে পেশায় একজন কৃষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে কয়েকটি হাতি গুয়াপঞ্চক এলাকায় নেমে পড়ে। হাতিগুলো চলাচলের রাস্তা না পেয়ে আক্রমণাত্মক হয়ে লোকজনকে তাড়া করে। ওইসময় একটি হাতি ওই কৃষককে শুঁড়ে পেঁচিয়ে আচাঁড় দেন। পরে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ওই কৃষকের মৃত্যু হয়।

পরে হাতি গুলো সেখান থেকে বের হয়ে বৈরাগ খোশাল তালুকদার বাড়ি এলাকায় গেলে রাত ১টার দিকে বিশেষ কাজে ওই নারীকে ঘর থেকে বের হলে শুঁড়ে পেঁচিয়ে আচাঁড় দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনা দেখে তাঁর ভাসুরের স্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয় ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে তারা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল। তার পর অস্ট্রিয়াকে ২-০ গোলে। এর...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...