মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আনোয়ারায় লোকালয়ে বন্যহাতি বিচরণ, জনমনে আতঙ্ক

অনলাইন ডেস্ক

চন্দনাইশের বরকল ইউনিয়নে দুইজনকে আহত করার পর খাবারের সন্ধানে দিনে-দুপুরে আনোয়ারা উপজেলার লোকালয়ে ঢুকে পড়েছে দুটি বন্যহাতি। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার হাইলধর, সদর ইউনিয়নের বিলপুর, বারখাইনের শিলাইগড়া ও হাজিগাঁও, বরুমচড়া, ,বটতলী ইউনিয়ন এলাকায় হাতি জোড়া ঘুরে বেড়ায়।

জানা গেছে, আনোয়ারার দেয়াং পাহাড়ে ৩টি বন্যহাতি আট বছর ধরে বসবাস করছে। এ হাতিগুলো মাঝেমধ্যে বাঁশখালী পাহাড়েও যাতায়াত করে। ধারণা করা হচ্ছে ওই হাতি দুটিও দেয়াং পাহাড়ে অবস্থান করছে।

হাইলধর এলাকার মোহাম্মদ এহাছান জানান, সকাল সাড়ে আটটার দিকে বরকল হয়ে আমাদের এলাকায় ঘুরাফেরা করতে দেখা গেছে দুইটি হাতিকে। হাতি দেখে দৌড়ে পালাতে গিয়ে একজন আহত হয়েছে।

আনোয়ারা সদর ইউনিয়নের বিলপুর ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মোক্তার হোসেন বলেন , সকাল ৯ টার দিকে উপজেলার হাইলধর এলাকা হয়ে আমাদের বিলপুর গ্রামের কৃষি জমির মাঝ দিয়ে হাতি দুইটিকে দেখা গেছে । এসময় সাধারণ মানুষের বাড়ির রাস্তা দিয়ে চলাচল রত বাসিন্দারা আতংকিত হয়ে পড়ে।

চন্দনাইশে হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, আহত ১

পূর্ব বটতলী গ্রামের বাসিন্দা নুরুল আবছার বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দুটি হাতি পূর্ব বটতলী কাটা পাহাড় এলাকায় মানুষের বাড়িঘরে প্রবেশ করে। স্থানীয়রা নানা কৌশলে তাদের পাহাড়ের দিকে ফিরিয়ে দিতে সক্ষম হয়। হাতিগুলো ফসলের ক্ষতি করলেও মানুষ নিরাপদে ছিল

বন বিভাগের বাঁশখালী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন,  পাহাড়ে গাছ নিধন ও পাহাড় কাটার কারণে খাবারের সন্ধানে হাতিগুলো লোকালয়ে চলে এসেছে। বন বিভাগের লোকজন সেখানে অবস্থান করছে। বন্যহাতি দেখতে উৎসুক জনতা ভিড় করে। তবে বন বিভাগের পক্ষ থেকে নিরাপদে থাকতে বলা হয়েছে।

সন্ধ্যার পর মশাল জ্বালালে হাতিগুলো গভীর বনে চলে যাবে বলে মনে করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...