মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিক্ষিকা রঞ্জু দেবনাথকে বাঁচাতে সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিবেদক

ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত স্কুল শিক্ষিকা রঞ্জু দেবনাথ বাঁচতে চান। ডাক্তার বলেছেন যত দ্রুত সম্ভব চিকিৎসা করাতে। নয়তো পরবর্তীতে এটি আরো ছড়িয়ে মৃত্যুঝুঁকি বাড়াবে। এখন যে পর্যায়ে আছে তাতে চিকিৎসায় সুস্থ হওয়া সম্ভব; যদিও চিকিৎসা অনেক ব্যয়বহুল। কিন্তু এই ব্যয় বহুল রোগের চিকিৎসা করানোর মতো আর্থিক সামর্থ নেই সাধারণ পরিবারের এই শিক্ষিকার। 

শিক্ষিকা রঞ্জু দেবনাথ ফটিকছড়ির পেড্রোলো খুলশী লায়ন্স কেজি স্কুলের সহকারী শিক্ষিকা। স্বামী চট্টগ্রাম কোর্টে ক্যাজুয়াল (অস্থায়ী) কর্মচারী হিসেবে চাকরিতে ছিলেন।ক্যান্সারে হানা দেওয়া রঞ্জুর তিন বছর বয়সী পুষ্পা নামে একটি কন্যা সন্তান রয়েছে। চারমাস আগে তার দ্বিতীয় সন্তানটি মারা যায়। সন্তানের শোক ভুলতে না ভুলতেই ক্যান্সার ভয়ংকর রূপে হাজির হলো।

২০০৮ সালে তার বাবাও খাদ্যনালীর ক্যান্সারে মারা যান। তার শ্বশুর ২০২২ সালে ফুসফুসের ক্যান্সারে মারা যান।সন্তানের জন্য বাঁচতে চান রঞ্জু। এ পৃথিবীর আলো- আলো বাতাসে নিঃশ্বাস নিতে চান। সমাজের বিত্তশালীরা এগিয়ে এলে হয়তো তিন বছর বয়সী পুষ্পা তার মায়ের আদর স্নেহ পাবে। মানুষের সম্মিলিত শক্তি অনেক অসাধ্য সাধন করতে পারে। আওতার ভিতরে থাকা ক্যান্সারকে পরাজিত করে একজন মা তার সন্তানের জন্য জিতে যাক।

যে কোনো সহৃদয় ব্যক্তি- সমাজে আলো ছড়ানো একজন শিক্ষকের চিকিৎসায় সামর্থ অনুযায়ী এগিয়ে আসলে ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা রঞ্জু দেবনাথ হয়তো ক্যান্সারকে জয় করে স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে।

যে কেউ চাইলে শিক্ষিকা রঞ্জু দেবনাথের পরিবারের মোবাইল নম্বরে সহযোগিতা পাঠাতে পারেন:01855-245939 (বিকাশ ও নগদ)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

আরও পড়ুন

ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিভ্রাটের কবলে পড়েছে।শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকেই ফেসবুকে ঢুকতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা। ডাউন ডিটেক্টরসহ একাধিক...

রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগংয়ের ৫১তম সভাপতি আকিব, সেক্রেটারি মাহি

রোটারির যুব সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং এর ২০২৬-২৭ রোটারি বর্ষের ৫১ তম সভাপতি নির্বাচিত হয়েছেন রোটার‍্যাক্টর আশরাফুল হক আকিব আর সেক্রেটারি নির্বাচিত হয়েছেন...

ঈদগাঁওতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত

বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের মাধ্যমে উদযাপিত হয়েছে কক্সবাজারের ঈদগাঁও ব্লাড ব্যাংক ও ঈদগাঁও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের যৌথ প্রতিষ্ঠাবার্ষিকী।১৫ মে শুক্রবার স্থানীয় ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...