রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ঈদগাঁওতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার

বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের মাধ্যমে উদযাপিত হয়েছে কক্সবাজারের ঈদগাঁও ব্লাড ব্যাংক ও ঈদগাঁও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের যৌথ প্রতিষ্ঠাবার্ষিকী।

১৫ মে শুক্রবার স্থানীয় ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে এর অনুষ্ঠানমালা আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠিতব্য কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কুরআন তিলাওয়াত, র‌্যালী, সংগঠনের কার্যক্রম উপস্থাপন, ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট, থ্যালাসেমিয়া রোগীদের কে ফ্রি রক্তদান, অতিথিদের শুভেচ্ছা বিনিময়, অতিথিদের বক্তব্য, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ও রক্তদানের উপকারিতা বিষয়ক আলোচনা, শিক্ষার্থীদের রক্তদান বিষয়ক নাটক পরিবেশন, দোয়া, মোনাজাত ও মধ্যাহ্ন ভোজ।
সকালে বের হওয়া বর্ণাঢ্য র‌্যালীটি ঈদগাঁও বাস স্টেশন, বাজারের ডিসি রোড, তরকারি বাজার ও মাছ বাজার সড়ক প্রদক্ষিণ করে।

এতে “স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ, যদি করেন রক্তদান, বাঁচবে তবে একটি প্রাণ, রক্ত দিন, রক্ত দিন, জীবন বাঁচান, জীবন বাঁচান, শুভ শুভ শুভ দিন, ঈদগাঁও ব্লাড ব্যাংকের জন্মদিন, স্বেচ্ছাসেবীদের মিলনমেলা সফল হোক, সার্থক হোক” প্রভৃতি স্লোগানে এলাকা প্রকম্পিত করে বিভিন্ন স্থান থেকে আগত ভলান্টিয়াররা।

র‌্যালীর অগ্রভাগে ছিলেন ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুতুব উদ্দিন চৌধুরী, আইনজীবী মোবারক সাঈদ, যুব মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মনির আহমদ প্রমুখ।

বাদে জুমা সুধী সমাবেশে বক্তব্য রাখেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সহকারী প্রধান শিক্ষক নুরুল আবছার, ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, ঈদগাহ মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এহছানুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী মোবারক সাঈদ, ঈদগাঁও ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক তৌহিদুল ইসলাম ও মাসুদুর রহমান বাবুসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

সমাপনী বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল হুদা মাল্টিমিডিয়া। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ইসরাত জাহান সুমাইয়া।
এর আগে বিদ্যালয়ে স্থাপিত অনুষ্ঠান স্থলে কয়েক শত স্বেচ্ছাসেবীর মিলন মেলা বসে।

বর্ষপূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠান স্থল ও অনুষ্ঠানের পথকে সাজানো হয় বর্ণাঢ্য সাজে।
উপস্থিত ছিলেন এনামুল হক, নুরুল আমিন, ফেরদাউস, ফরিদুল আলম, স্থানীয় সংবাদ কর্মী, স্বেচ্ছাসেবী জুনাইদ, মুফিজ সহ ২০টি মানবিক সংগঠনের প্রতিনিধি। শেষে আমন্ত্রিত অতিথি, সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও মানবিক সংগঠনসমূহের মাঝে সম্মাননা ও ক্রেস্ট বিতরণ করা হয়।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...