মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

কাপ্তাইয়ে মানসম্মত প্রাথমিক  শিক্ষা বাস্তবায়নে প্রধান  শিক্ষকদের সাথে মতবিনিময় 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মানসম্মত প্রাথমিক  শিক্ষা বাস্তবায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান  শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই)  সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা শিক্ষা অফিসার হৃষীকেশ  শীল।

কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসার সেলিনা আখতার এর সভাপতিত্বে বারঘোনিয়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে এবং তম্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাইনু মারমার এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা সহকারী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইকরাম উল্লাহ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য।

আলোচনা সভায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার, উপজেলা  প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন কান্তি দাশ এবং ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  নাসরিন সুলতানা।

মতবিনিময় বিনিময় শেষে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে  দেশ সেরা সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার গ্রহন করায় কাপ্তাইয়ের সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্যকে কাপ্তাই প্রাথমিক শিক্ষা পরিবার এবং বড়ইছড়ি ক্লাস্টের পক্ষ হতে সম্মাননা প্রদান করা হয়।

পরে কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষকদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩...