বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

চিকিৎসক হত্যা: সাবেক ছাত্রলীগ নেতা নিশানের ৩ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনিতে সন্তানকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হাতে নিহত দন্ত চিকিৎসক কোরবান আলী হত্যার ঘটনায় কারাগারে থাকা চট্টগ্রামে কিশোর গ্যাং নেতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রসুল নিশানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও একই মামলায় আরিফুল্লাহ রাজুর ২ দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়।

রোববার (৩০ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম রুমানা আক্তারের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৭ জুন চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবিউল আলমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশ (বন্দর-পশ্চিম) বিভাগের উপপরিদর্শক (এসআই) ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট রাসেল সরকার বলেন, চিকিৎসক কোরবান আলী হত্যার ঘটনায় আসামি গোলাম রসুল নিশান ও আরিফুল্লাহ রাজুর ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে নিশানের ৩ দিন ও রাজুর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে বুধবার (২৬ জুন) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালত গোলাম রসুল নিশান ও আরিফুল্লাহ রাজুকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। গত ২৭ জুন চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবিউল আলমের আদালত এ হত্যা মামলায় চট্টগ্রামের কিশোর গ্যাং নেতা গোলাম রসুল নিশানের অনুসারী ইউসুফ বাবু জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।

আদালত সূত্রে জানা যায়, ফিরোজশাহ কলোনির ঈদগাঁও মাঠ সংলগ্ন এলাকায় গত ৫ এপ্রিল কিশোর গ্যাংয়ের হামলার মুখে পড়েছিলেন দন্ত চিকিৎসক কোরবান আলীর ছেলে আলী রেজা। ছেলেকে মারধর করতে দেখে বাঁচাতে গিয়ে নিজেও হামলার শিকার হন কোরবান আলী।

গত ১০ এপ্রিল একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কোরবান আলীর মৃত্যু হয়। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে গত ৬ এপ্রিল আকবর শাহ থানায় আলী রেজা একটি মামলা করেন। মামলার পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছিল। এই মামলায় অন্য আসামিরা হলেন- মাহির সামি, আকিব, বগা সোহেল, ফয়জুল আকবর চৌধুরী আদর, প্রিন্স বাবু, আরিফুল্লাহ রাজু, অপূর্ব, সাগর, রিয়াদ, সংগ্রাম ও শাফায়েত।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলসের মধ্যে সমঝোতা স্মারক

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী...

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১টি বিভিন্ন মডেলের...

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...