বুধবার, ২৭ মে ২০২৬

রথযাত্রা উপলক্ষে নন্দনকানন ইসকন মন্দিরের অধ্যক্ষের সংবাদ সম্মেলন

রথযাত্রা সারাবিশ্বে অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রথযাত্রা বাংলাদেশ তথা সারাবিশ্বে অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নন্দনকানন ইসকন মন্দিরের অধ্যক্ষ পন্ডিত গধাদর দাস ব্রহ্মচারী।

সোমবার (০১ জুলাই) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে নন্দনকানন ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের ২৭তম বিভাগীয় কেন্দ্রীয় রথযাত্রা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে একথা বলেন।

এছাড়া রথযাত্রা উৎসবকে আরো প্রাণবন্ত এবং সাধারণ মানুষ যাতে কষ্ট না পায় সেজন্য রথযাত্রায় একদিনের সরকারি ছুটি দাবি করেন এবং ৭ জুলাই রথযত্রার দিন এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার সূচি পরিবর্তনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

নন্দনকানন ইসকন মন্দিরের সাধারণ সম্পাদক তারণ নিত্যানন্দ দাস ব্রহ্মচারীর উপস্থাপনায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ এবং ইসকন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, নন্দনকানন ইসকন রাধামাধব মন্দির ও গৌর নিতাই সেবাশ্রমের সহ সভাপতি অকিঞ্চন গৌর দাস ব্রহ্মচারী, যুগ্ম সম্পাদক মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, সদস্য অপূর্ব মনোহর দাস ব্রহ্মচারী প্রমুখ।

লিখিত বক্তব্যে নন্দনকানন ইসকন মন্দিরের অধ্যক্ষ পন্ডিত গধাদর দাস ব্রহ্মচারী বলেন, ইসকনের মাধ্যমে বাংলার কৃষ্টি, প্রথা, সংস্কৃতি, ভাষা, ঐহিত্য সারাবিশ্বে নগরাদি গ্রামে প্রচারিত ও সুপ্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার গর্বভ’মি এই বাংলাদেশে ধর্মীয় উৎসব সমূহ যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। এর ফলে জঙ্গিবাদ, মৌলবাদ ও সর্বপ্রকার অশুভশক্তি শতবার মাথাচাড় দিয়ে উঠার চেষ্টা করেও বারবার দলিত হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ভারতবর্ষের বাইরে প্রথম ১৯৬৭ সালের ৯ জুলাই আমেরিকার সানফ্রান্সিসকোতে রথযাত্রার শুভ সূচনা করেন। শ্রীল প্রভুপাদ রথযাত্রাকে পৃথিবীর বড় বড় সব শহরে ছড়িয়ে দিয়েছেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ সানফ্রান্সিসকো, নিউইয়র্ক, লন্ডন, জাপান, প্যারিস, চীন,রোম, বার্লিন,মস্কো, বেইজিং, কলকাতা, দিল্লি, জেনেভা,ঢাকা, চট্টগ্রামসহ প্রত্যেকটি বড় বড় শহরে রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। এটি এখন বিশ^ব্যাপী সার্বজনীন একটি উৎসব।

তিনি বলেন, ৭ জুলাই নগরীর ডিসি হিল থেকে রথযাত্রা শুরু হয়ে চেরাগী, লালদিঘী, কোতোয়ালি, নিউ মার্কেট, বোর্স ব্রাদার্স হয়ে নন্দনকানন গৌর নিতাই আশ্রমে এসে শেষ হবে। একইভাবে ১৫ জুলাই উল্টো রথযাত্রার নন্দনকানন, বোস ব্রাদার্স হয়ে একই পথে নন্দনকানন রাধা মাধব মন্দিরে ফিরবে।

এসব অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, কূটনৈতিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হিন্দু ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুরের...

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র‍্যাবের কিছুটা...

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক...

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের...

ঈদগাঁওতে পনের লক্ষ টাকা মূল্যের দশটি গরু জব্দ

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মিয়ানমার থেকে অবৈধ পথে আনা...

আরও পড়ুন

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র‍্যাবের কিছুটা অসাবধানতা ও গোয়েন্দা নজরদারির দুর্বলতা ছিল বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) ও...

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক চালক নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (২৬ মে) ভোর আনুমানিক পাঁচটার দিকে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারাস্থ মালুমঘাট এলাকায়...

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশের একটি টিম।সোমবার (২৫ মে)...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের কোনও অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে। জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র‌্যাব ও...