মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

কাপ্তাই লেকে পানি বৃদ্ধিতে সচল কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র

টানা বৃষ্টিতে বিদ্যুৎ কেন্দ্রের ৪ টি ইউনিট : ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

টানা কয়েকদিন বৃষ্টির ফলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটি  জেলার  কাপ্তাই কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্রের( কপাবিকে)  বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।   আজ ( মঙ্গলবার) সকাল ৯ টা  পর্যন্ত এই কেন্দ্রের ৫ টি ইউনিট এর মধ্যে ৪ টি ইউনিট হতে বিদ্যুৎ  উৎপাদন হয়েছে ১ শত ৬৪  মেগাওয়াট।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের  মঙ্গলবার (২ জুলাই)  সকাল সাড়ে ৯ টায় জানান , টানা বৃষ্টিতে  কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার   সকাল ৯ টা পর্যন্ত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন হয়েছে ১ শত ৬৪ মেগাওয়াট।

তৎমধ্যে ১ নং ও ২ নং ইউনিট হতে ৪২ মেগাওয়াট করে ৮৪ মেগাওয়াট এবং ৪ নং ও ৫ নং ইউনিট হতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট সহ সর্বমোট ১ শত ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।যেটি চলতি বছরে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সর্বাধিক উৎপাদন। পানির পরিমাণ যদি বাড়তে থাকলে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

বর্তমানে ৩ নং ইউনিট বন্ধ রয়েছে বলে তিনি জানান।

এদিকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীরা  জানান,  বছরের এই সময় কাপ্তাই হ্রদে পানির পরিমাণ রুলকার্ভ অনুযায়ী ৮৪দশমিক ১৬ ফুট এমএসএল থাকার কথা থাকলেও মঙ্গলবার  কাপ্তাই হ্রদে পানি পরিমাণ রয়েছে রুলকার্ভ অনুযায়ী ৮৩ দশমিক ৬৯ ফুট মীন সি লেভেল।  যা গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ পানির লেভেল।  তবে কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীন সি লেভেল।

উল্লেখ, কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট হতে সর্বমোট ২ শত ৩০-৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।  তবে কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে  হ্রদের পানি না কমাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় জনসাধারণ। কারণ পানি বাড়লেও পরিকল্পিতভাবে কাপ্তাই হ্রদে ড্রেজিং না হওয়াতে  হ্রদের ভিতরে পলি জমেছে। ফলে এর  ড্রেজিং করা জরুরি বলে দাবি করে এলাকাবাসী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও যৌক্তিক করার লক্ষ্যে নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন বেতন স্কেলে বিদ্যমান...