সোমবার, ২৪ আগস্ট ২০২৬

শিক্ষার সাথে সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়ার মেলবন্ধন সময়ের দাবি

শংকর চৌধুরী , খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার সাথে ক্রীড়া-সাহিত্য-শিল্প ও সংস্কৃতির মেলবন্ধন এখন সময়ের দাবি। জ্ঞান বিকাশের উৎকর্ষতার জন্য এখন তথ্যপ্রযুক্তির সাথে সাথে সুন্দর ভবিষ্যত বিনির্মাণের জন্য পরিকল্পিত প্রজন্ম প্রয়োজন। একজন শিক্ষার্থীকে নিজের স্বপ্নের সাথে অভিভাবকদের বোঝাপড়া জীবনকে প্রত্যাশিত মাত্রায় এগিয়ে নেবে। জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সা. সম্পাদক মংসুইপ্রু চৌধুরী আরো বলেন, দীঘিনালা পাহাড়ের এক সমৃদ্ধ জনপদ। এই উপজেলার তিন তিনজন রাজনৈতিক ব্যক্তিত্ব মহান জাতীয় সংসদের মাননীয় সদস্য হবার পাশাপাশি মন্ত্রীত্ব পর্যন্ত হয়েছেন। তাই দীঘিনালা সরকারি কলেজে পড়েও আমরা আলোকিত প্রজন্ম পেতে পারি।

এ ছাড়াও আগামী পাঁচ বছরের মধ্যে উন্নয়ন করার কোন জায়গা থাকবেনা উল্লেখ্য করে দীঘিনালা সরকারি কলেজের বাউন্ডারি ওয়াল, অডিটোরিয়াম আগামী অর্থ বছরে সম্পন্ন করার প্রতিশ্রুতি প্রদান করেন পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

দীঘিনালা সরকারি কলেজ’র সহকারি অধ্যাপক মানসী দেব ও প্রভাষক দুলাল হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, অত্র কলেজ’র বাংলা বিভাগের সহকারি অধ্যাপক দীলিপ চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, দীঘিনালা উপজেলা চেয়ারম্যান মো: কাশেম, সাবেক উপজেলা চেয়ারম্যান নবকমল চাকমা, জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, সদস্য এড আশুতোষ চাকমা, মিস শতরুপা চাকমা এবং দীঘিনালা সরকারি কলেজ’র উপাধ্যক্ষ তরুন কান্তি চাকমা।

সভায় অন্যান্য অতিথিরা বলেন, মার্চ মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বপ্নদ্রষ্ঠা, জাতীর পিতা বঙ্গবন্ধু এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখেছে। তারই ধারাবাহিকতায় সারা দেশে উপজেলা পর্যায়ের একটি করে স্কুল কলেজ সরকারি করেছেন। স্মার্ট বাংলাদেশ করার জন্য সকলকে দায়িত্ব নিতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।শুক্রবার (২১...