ট্রাক চাপায় রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম মৃত্যুর ঘটনায় ঘাতক ড্রাইভার আসামী মো:শফিক উল্ল্যাহ (৫৭) কে আটক করেছে পুলিশ।
রবিবার (১৯ মে) সকালে নগরের সদরঘাট থানাধীন মাদারবাড়ী বাসস্ট্যান্ট হতে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ২ রা এপ্রিল ম্যাক্সিমা গাড়ীটি ডিটি রোডস্থ পোস্তারপাড় হতে যাত্রী নিয়ে অলংকার অভিমুখে রওয়ানা হলে ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ জামে মসজিদ এর সামনে ইউটার্ন করার সময় ঢাকা মেট্রো-ট-২২-৭৮৫৭ ট্রাক বেপরোয়া গতিতে আসিয়া ম্যাক্সিমা গাড়ীটিকে স্বজোড়ে ধাক্কা দিয়ে চলে গেলে ম্যক্সিমা গাড়ীতে থাকা বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম গুরুতর আহত হয়। আহত বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেমকে তাৎক্ষনিক আশপাশের লোকজন চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ডবলমুরিং মডেল থানার মামলা নং-০৩(৪)২৪ ইং ধারা-সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১০৫ রুজু কর হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডবলমুরিং মডেল থানার এসআই মহিম উদ্দিন জানান, অভিযান চালিয়ে গাড়ীটি সনাক্ত করে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে সদরঘাট থানাধীন মাদারবাড়ী বাসস্ট্যান্ট হতে ড্রাইভার আসামী মো:শফিক উল্ল্যাহ কে আটক করে। আটক পরবর্তীতে আসামীকে জিজ্ঞাসাবাদে সে মামলার ঘটনার বিষয়ে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে। পরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
