বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচন

তাপদাহ উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ভোটারের ধারে ধারে

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

ভোটের বাকি আর মাত্র ৪ দিন বাকি। আগামী ২১ মে অনুষ্ঠিত হবে কাপ্তাই উপজেলা পরিষদ এর নির্বাচন। এতে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্ধিতা করছেন। গত ২ মে প্রতীক বরাদ্দের পর তাপদাহ উপেক্ষা করে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

গত  বৃহস্পতিবার  ( ১৬ মে)  এবং শুক্রবার  ( ১৭ মে) এই প্রতিবেদক উপজেলার ৪ নং কাপ্তাই  ইউনিয়ন, ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন, ২ নং রাইখালী ইউনিয়ন  এবং  ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দেখেন প্রার্থীরা কেউ কেউ উঠান বৈঠক আবার কেউ কেউ কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দোয়ারে দোয়ারে যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এসময় তাঁরা কাপ্তাই উপজেলাকে একটি মডেল উপজেলা, পর্যটন বান্ধব উপজেলা এবং অসাম্প্রদায়িক উপজেলা  হিসাবে গড়ে তুলতে সকলের কাছে নিজ নিজ মার্কার ভোট প্রার্থনা করছেন।

এসময় কথা হয় আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবীর সাথে। তিনি  বলেন, প্রচার  প্রচারনায় সেখানে যাচ্ছি, সেখানে প্রচুর জনগণের সাড়া পাচ্ছি। একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতাকারী সুব্রত বিকাশ তনচংগ্যা( জটিল) বলেন,  আমি প্রতিদিন সকাল হতে রাত অবধি ভোটারদের দোয়ারে দোয়ারে ছুটে যাচ্ছি।  যেখানে যাচ্ছি সেখানেই বিপুল সাড়া পাচ্ছি। আশা করছি জয়ের মালা ঘোড়া প্রতীকের হবে।

দোয়াত কলম প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতাকারী মো: নাছির উদ্দিন বলেন,  জনগণ সকল ক্ষমতার উৎস। তাই ভোট চাইতে কাপ্তাইয়ের ৫ টি ইউনিয়ন এর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে দোয়াত কলম প্রতীকের জন্য ভোট চাইছি। ভোটাররা ব্যাপক সাড়া দিচ্ছে আমাকে।

টিয়া প্রতিক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতাকারী সুইপ্রু মারমা,  টিউবওয়েল প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবদুল হাই খোকন এবং উড়োজাহাজ প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: কামাল উদ্দিন বলেন, আমরা সেই সকাল হতে গণসংযোগ শুরু করি এবং রাত পর্যন্ত ভোটারদের দোয়ারে দোয়ারে ছুটে গিয়ে ভোট প্রার্থনা করছি। তাঁরা সকলেই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ফুটবল প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিচ্ছেন ফারহানা আহমেদ পপি বলেন,  তাপদাহকে উপেক্ষা করে আমি ভোটারদের কাছে ছুটে যাচ্ছি। যেখানেই যাচ্ছি, সেখানেই প্রচুর সাড়া পাচ্ছি ভোটারদের। আশা করি জয় ফুটবলের হবে।

কলসি প্রতীক নিয়ে অংশ নিচ্ছেন  অপর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী  বিউটি হোসেন এই প্রতিবেদককে বলেন,  আগামী ২১ মে জয়ের মালা কলসি মার্কার হবে। কারন যেখানেই যাই সেখানেই ভোটাররা আমাকে সমর্থন দিচ্ছেন।

চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম এবং  কাপ্তাই থানার ওসি আবুল কালাম বলেন,  এই পর্যন্ত কোন রকম সহিংসতা ছাড়া প্রার্থীরা তাদের প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে থানা পুলিশ সদস্যরা সবসময় মাঠে কাজ করছেন।

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন।  তিনি এই প্রতিবেদককে বলেন,  এই পর্যন্ত কোন প্রার্থী কারো বিরুদ্ধে আমার কাছে কোন অভিযোগ করেন নাই। একটি সুন্দর পরিবেশে প্রার্থীরা তাদের প্রচারনা চালিয়ে যাচ্ছেন।   সুষ্ঠু, অবাধ এবং গ্রহনযোগ্য নির্বাচন করতে প্রশাসন বদ্ধপরিকর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...