বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ  নির্বাচন উপহার দিতে প্রশাসন  বদ্ধ পরিকর : রাঙামাটি  জেলা প্রশাসক

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটি জেলা প্রশাসক মো: মোশারফ হোসেন খান বলেন, রাজস্থলী  উপজেলায়  প্রতিদ্বন্ধিতা প্রার্থীগণের মধ্যে যেই সৌহার্দপূর্ণ পরিবেশ আছে, সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। ভোট দেওয়া জনগণের গনতান্ত্রিক অধিকার  তাই জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে আসে তাই প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এবং প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করবেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। তিনি আরো বলেন , পেশীশক্তি ব্যবহার করে নির্বাচন বানচাল করার সুযোগ নেই। প্রয়োজনে আরো শৃঙ্খলা বাহিনী আরো বাড়ানো হবে এবং প্রতিহত করা হবে। কোন কেন্দ্রে জালভোট দিলে তাদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে। 

তিনি শুক্রবার(১৭ মে) সকাল ১১ টায়  রাজস্থলী  উপজেলা পরিষদ মিলনায়তনে আগামী ২১ মে অনুষ্ঠিতব্য ৬ষ্ট  রাজস্থলী উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, হেডম্যান, কারবারি, নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থী, গণমাধ্যমকর্মী এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়কালে একথা বলেন।

রাজস্থলী উপজেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করেন।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব কান্তি রুদ্র  এর সভাপতিত্বে  কাপ্তাই  উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার এর সঞ্চালনায়  এসময়  রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম, বার,  ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় পর্যায়ে  দায়িত্বপ্রাপ্ত   রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মো: সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা,রাজস্থলী ক্যাম্প কমান্ডার আহসানুল কবির সাকিব,  জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হোসেন, রাঙ্গামাটি সদর  সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল  ইসলাম, রাজস্থলী সার্কেল    সাইকুল ইসলাম, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ইকবাল হোসেন, চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ আনসারুল করিম সহ জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, হেডম্যান, কারবারি, নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থী, গণমাধ্যমকর্মী এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রতিদ্বন্দি দুই  চেয়ারম্যান প্রার্থী  তাদের বক্তব্যে একটি সহিংসমুক্ত, সুষ্ঠু, নিরপেক্ষ এবং আন্তরিক পরিবেশে নির্বাচন হবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তাঁরাই বলেন, এই পর্যন্ত রাজস্থলী উপজেলায় একটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা,৩২৮ নং পৌয়তু  মৌজার হেডম্যান উথিনসিন  মারমা এবং ২ নং  গাইন্দ্যা  ইউনিয়ন এর  চেয়ারম্যান পুচিংমং মারমা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...