শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

দেশবরেণ্য চিত্রগ্রাহক আনোয়ার হোসেন এর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

চলচ্চিত্রগ্রাহক ও আলোকচিত্রী আনোয়ার হোসেন কি সিনেমার চিত্রগ্রাহক হিসাবে, কি স্থিরচিত্রের আলোকচিত্রী হিসাবে তাঁর খ্যাতি আলোছায়ার নিপুনশিল্পী বলে, তাঁর সুপরিচিতি ক্যামেরার কবিরূপে। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, দেশবরেণ্য, জননন্দিত চিত্রগ্রাহক ও আলোকচিত্রী আনোয়ার হোসেন। তিনি লেখক ও সাংবাদিকও। ক্যামেরার কবি বলে খ্যাত সৃজনশীল চিত্রগ্রাহক আনোয়ার হোসেন এর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ।

তিনি ২০১৮ সালের ১ ডিসেম্বর, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। প্রয়াত এই গুণী ব্যক্তিত্বের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

আনোয়ার হোসেন ১৯৪৮ সালের ৬ অক্টোবর, পুরান ঢাকার আগা নবাবদেউড়িতে জন্মগ্রহন করেন। তিনি স্হাপত্যকলায় স্নাতক এবং পুনা ফিল্মস ইন্সটিটিউট থেকে সিনেমাটোগ্রাফিতে ডিপ্লোমা ডিগ্রী লাভ করেন। স্হিরচিত্র এবং চলচ্চিত্রে সমানভাবে দক্ষ ছিলেন।

১৯৬৭ সালে মাত্র দুই ডলার (সমমান ৩০ টাকা) দিয়ে কেনা প্রথম ক্যামেরা দিয়ে তাঁর আলোকচিত্রী জীবনের শুরু।প্রথম সাত বছর ধার করা ক্যামেরা আর চলচ্চিত্রের ধার করা ফিল্ম দিয়ে তিনি কাজ করেন। ফিল্মগুলো ছিল সাদাকালো। কর্মজীবনে তিনি অনেক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। ছোটবেলায়ই পরপর দুবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন ছবি এঁকে।

ক্যামেরার কবিখ্যাত আনোয়ার হোসেন যেসব চলচ্চিত্রে, চলচ্চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তারমধ্যে- সূর্য দীঘল বাড়ী, এমিলের গোয়েন্দা বাহিনী, পূরস্কার, সুরুজ মিঞা, দহন, হুলিয়া, অন্য জীবন, নদীর নাম মধুমতী, চিত্রা নদীর পারে, লালসালু, শ্যামল ছায়া, তিন সুন্দরী, স্বপ্নভূমি, বস্ত্রবালিকারা (টিভি প্রামাণ্যচিত্র) অন্যতম। আনোয়ার হোসেন ছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক মানের একজন আলোকচিত্রী ও চলচ্চিত্র গ্রাহক।

তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন, শ্রেষ্ঠ চলচ্চিত্র গ্রাহক হিসেবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার: শ্রেষ্ঠ চিত্রগ্রাহক – সূর্য দীঘল বাড়ী(১৯৭৯), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক – এমিলের গোয়েন্দা বাহিনী (১৯৮০), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক – পুরস্কার (১৯৮৩), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক – অন্য জীবন(১৯৯৫), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক – লালসালু (২০০১)।

স্হিরচিত্রগ্রাহক হিসেবে ৪০টিরও বেশী আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত আনোয়ার হোসেন বাংলাদেশ ফিল্মস ইন্সটিটিউট এবং আর্কাইভের কোর্স প্রশিক্ষক ছিলেন। সৃজনী নৈপুণ্যে সাফল ও আলোছায়ার এক নিপুন কারিগর ছিলেন আনোয়ার হোসেন। আমাদের চিত্রগ্রহণ তথা সামগ্রীকভাবে আলোকচিত্রশিল্পকে সমৃদ্ধ করেগেছেন আলোকচিত্রশিল্পী। এদেশের নতুন প্রজন্মকে সৃজনশীল চিত্রগ্রাহক তথা আলোচিত্রশিল্পী হিসাবে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে তাঁর শিল্পকর্মগুলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...