শনিবার, ১৫ আগস্ট ২০২৬

পলিটিক্সের শিকার হয়ে সিনেমা থেকে বাদ পড়েছেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। কিছুদিন আগেই চলচ্চিত্র ক্যারিয়ারের ২৫ বছর পার করেছেন তিনি।

তবে দীর্ঘসময় ধরে অনুপস্থিত ক্যামেরায়। পলিটিক্সের শিকার হয়ে চলচ্চিত্র থেকে বাদ পড়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি রাজধানীতে গণমাধ্যমে এ মন্তব্য করেন তিনি।

পূর্ণিমা বলেন, চলচ্চিত্র কমে আসছে। অনেক শিল্পী ঘরে বসে গেছেন। অনেক গুণী গুণী শিল্পী মারা গেছেন। কোনো কোনো পলিটিক্স তো আছেই। কিছু না কিছু পলিটিক্সের কারণে অনেকেই ছবির কাজ পায়নি। আমিও পলিটিক্সের শিকার!

এই পলিটিক্সের কারণে তিনি সিনেমা থেকে বাদ পড়েছেন জানিয়ে বলেন, আমি কিছু কিছু ছবি থেকে বাদ পড়েছি, আমি জানি। যদিও আমি বলি, আমি করিনি কিছু কিন্তু আমি থাকা অবস্থায় অনেক ছবি থেকে বাদ পড়েছি। পলিটিক্স ছিল বলেই এটা হয়েছে। এখন কিছু বলার নেই। ছবি কমে গেছে। এফডিসিও এখন ছোট হয়ে আসছে।

বড় পর্দায় কাজ কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, বড় পর্দায় যে ছবিগুলো হচ্ছে বা যে গল্পগুলো হচ্ছে হয়তোবা আমার সময় অনুযায়ী, আমার ২৫ বছরের যে ক্যারিয়ার, সে অনুযায়ী যে চরিত্র থাকা দরকার সেরকম ভালো চরিত্রের অফার আসে না। সেজন্য আমি কাজগুলো কম করছি। আর যেসব ছবি হচ্ছে আমি হয়তোবা ম্যাচ করতে পারছি না।

তিনি বলেন, ওটিটি প্লাটফর্মে একটি কাজ করেছি। ওটিটির অনেক অফার আসে। ওটিটির যে অফারগুলো আসে ওগুলোর আবার একই জিনিস, আমি হয়তোবা ওসব চরিত্রের সাথে ম্যাচ করতে পারি না। তাই কাজগুলো খুব একটা বেশি করা হয় না।

তিনি আরও বলেন, কিছু গল্পে আছে, যেখানে হয়তো কিছু আপত্তিকর দৃশ্য অভিনয় করতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো আপত্তিকর দৃশ্যে কাজ করতে পারবো না। ওটিটিতে যেহেতু সেন্সরের কিছু নেই, দেখা গেল ওই গল্পের জন্য দৃশ্যটা খুবই জরুরি ছিল।

এমন সব গল্প আমাকে ফিরিয়ে দিতে হচ্ছে। পরে হয়তো আরও ভালো কোনো অভিনেত্রীকে তারা নিয়ে নিচ্ছে। এ কারণে আমি মনে করি, এটা আমারই ব্যক্তিগত সমস্যা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...