মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ভারতে বুবলি ও পরিমনির খেলা হবে

বিনোদন ডেস্ক

সংসার জীবন নিয়ে তুমুল আলোচনায় থাকা চিত্রনায়িকা শবনম বুবলী ও শামসুন্নাহার স্মৃতি পরীমনিকে এবার দেখা যাবে এক পর্দায়। ‘খেলা হবে’ নামে একটি সিনেমা করতে চলেছেন এই দুই অভিনয় শিল্পী।

সিনেমার শুটিং হবে ভারতে। সেই শুটিংয়ে অংশ নিতে বুবলী-পরীমনিহ ১২জনের একটি দল ২৫ দিনের জন্য ভারতে যাচ্ছেন অক্টোবরে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম সাক্ষরিত একটি অনুমতিপত্র থেকে জানা যায়, ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত সিনেমার এই টিম ভারতে থাকবে। সিনেমাটি প্রযোজনা করছে ‘টিএম ফিল্মস’, আর পরিচালানা করছেন তানিম রহমান অংশু।

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে ফারজানা মুন্নি তথ্য মন্ত্রণালয়ে ভারত যাওয়া ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে আবেদন করেন। এর প্রেক্ষিতে ১২ জনকে ভারতে যাওয়ার অনুমতি দেয় মন্ত্রণালয়।

বুবলী-পরীমনি ছাড়াও সিনেমায় অভিনয় করবেন মুশফিক আর ফারহান। আরও আছেন আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর।

পরীমনির ছেলে রাজ্য এই ১২ জনের তালিকায় রয়েছে, তবে সিনেমার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই, রাজ্য মূলত মায়ের সঙ্গে যাচ্ছে।

গত ২ অগাস্ট প্রযোজনা প্রতিষ্ঠানটির ফেইসবুক পেইজে জানানো হয়, তানিম রহমান অংশু একটি সিনেমা বানাবেন। তবে সে সময় সিনেমার নাম কিংবা কলাকুশলী সম্পর্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

এবার জানা গেল, নতুন সিনেমাটির নাম এবং আংশিক শিল্পীদের তালিকা। এর আগে ‘ন ডরাই’ নামে একটি সিনেমা নির্মাণ করে প্রশংসিত হয়েছেন অংশু।

‘খেলা হবে’ শব্দবন্ধটি প্রথম শোনা যায় বাংলাদেশের রাজনীতিতে। সংসদ সদস্য শামীম ওসমানের মুখে প্রথমবার ভাইরাল হয় ‘খেলা হবে’ শব্দবন্ধ।

পরে এটি ভারতের পশ্চিমবঙ্গেও জনপ্রিয় হয়ে উঠে তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্যর মাধ্যমে।

পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ ভারতের অনেক নেতাকে এই কথাটি স্লোগান হিসেবে ব্যবহার করতে দেখা গেছে।

কিছুদিন আগে মুক্তি পাওয়া বলিউড সিনেমার ট্রেইলারে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে আলিয়া ভাটের মুখেও ‘খেলা হবে’ শব্দবন্ধটি শোনা গিয়েছিল।

কিন্তু ভারতীয় সেন্সর বোর্ডের আপত্তিতে নির্মাতা করণ জোহর ‘খেলা হবে’ বাদ দিয়ে সিনেমা মুক্তি দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...