শনিবার, ১৬ মে ২০২৬

শেষ হলো `রাগ কমলে ফোন করিস` নাটকের শুটিং

বিনোদন ডেস্ক

সম্প্রতি শেষ হলো ‘রাগ কমলে ফোন করিস’ নাটকের শুটিং। উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির শুটিং করা হয়েছে। নাটকটি রচনা করেছেন ইন্দ্রজিৎ মন্ডল ও পরিচালনা করেছেন বর্তমান সময়ের তরুণ জনপ্রিয় নির্মাতা এস এম রুবেল রানা। রোমান্টিক গল্পের উপর নির্মিত এই নাটকে জুটি বেঁধে কাজ করেছেন যাহের আলভী ও নিঝুম তিথি। এছাড়াও এই নাটকে যাহের আলভী স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন চাঁদনী। তবে এবারই প্রথম যাহের আলভীর সাথে অভিনেত্রী চাঁদনী।

গল্পে দেখা যাবে, রাতুল ও পায়েলের মধ্যে একটি প্রেমের সম্পর্ক থাকে। দুজনের ভালোবাসার সম্পর্কে মান অভিমান প্রায়শই হয়ে থাকলেও সেটা আবার মিটে যায়। একদিন ছোট একটি কারণে রাগ করে ফেলে পায়েল। চলে যায় রাতুলের কাছ থেকে। তারপর থেকেই পায়েলকে ফোনে পাচ্ছে না রাতুল। কোনোভাবেই যোগাযোগ করতে না পেরে সে খুব টেনশনে পরে যায়। পায়েলের ছোট বোন থেকে জানতে পারে পায়েল অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। কষ্ট পায় রাতুল। সেদিন সে রাগ করে তার কাজিন নিতুকে বিয়ে করে ফেলে। সেদিনই ফিরে আসে পায়েল। তারপর কী ঘটে? সামান্য অভিমানের জন্য ভেঙে যায় কি একটি পবিত্র ভালোবাসার সম্পর্ক। হুমকির মুখে পড়ে যায় কী তিনটি জীবন?

নির্মাতা এস এম রুবেল রানা বলেন, নাটকটি রোমান্টিক ঘরানার। একটি ভালোবাসার গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি। খুবই সুন্দর একটি গল্প রয়েছে এই নাটকে। সামান্য অভিমানে বা রাগে যে একটি সম্পর্কে কতটা প্রভাব ফেলতে পারে তা এই নাটকটি দেখলে দর্শক বুঝতে পারবে। রাগ অভিমান ভালোবাসায় থাকতেই পারে। তবে সে রাগ অভিমানের স্থায়ীত্বকাল যেন দীর্ঘ না হয়। নাটকটি যেমন একটি ম্যাসেজ দিয়ে যাবে তেমনই তা বিনোদনের খোরাকও দিবে। এই নাটকে যাহের আলভী কাজ করেছে। তার সাথে রয়েছেন দুই নায়িকা নিঝুম তিথি ও চাঁদনী। সবাই খুব ভালো অভিনয় করেছে ও আমাকে সহযোগিতা করেছে। তাই এরকম একটি সুন্দর নাটক দর্শকদের আমরা উপহার দিতে পেরেছি।

যাহের আলভী বলেন, নাটকটি খুব সুন্দর একটি গল্পে নির্মিত। নাটক শুধুই বিনোদনের খোরাক নয়, নাটক একটি শিক্ষনীয় বার্তাও কিন্তু বহন করে। তেমনি আমরাও চেষ্টা করেছি এই নাটকের মধ্য দিয়ে বিনোদনের পাশাপাশি একটি ম্যাসেজ রেখে যেতে। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।

বর্তমান সময়ের ব্যস্ত অভিনেতা যাহের আলভীর সাথে এই প্রথমবার জুটি হয়ে কাজ করলেন অভিনেত্রী চাঁদনী। নাটক প্রসঙ্গে চাঁদনী বলেন, নির্মাতা এস এম রুবেল রানা ভাইয়ের পরিচালনায় কাজ করে বেশ ভালো লাগছে। তাছাড়া যাহের আলভীর সাথেও আমার প্রথম কাজ। আলভী আমাকে বেশ সহযোগিতা করেছে। বেশ সাপোর্টিং ও হেল্পফুল আলভী। এই নাটকটির গল্পও বেশ চমৎকার। আমি আলভীর স্ত্রী হিসেবে এই নাটকে অভিনয় করেছি। নাটকটি দেখলে দর্শক বেশ আনন্দ পাবে তার সাথে সাথে একটি সুন্দর বার্তা পাবে। ভালোবাসার গল্পে নির্মিত নাটক হিসেবে এই নাটকটি একটি সুন্দর নাটক হিসেবেই রয়ে যাবে দর্শকদের মনে এটা আমি মনে করি।

এই নাটকে অভিনয় করেছেন যাহের আলভী, নিঝুম তিথি,চাঁদনী, আনোয়ার শাহী, চাষী আরিফ, হেদায়েত নান্নুসহ আরো অনেকে। সিডি প্লাস ড্রামা’র প্রযোজনায় নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে খুব শীঘ্রই প্রচারিত হবে। তাছাড়াও নাটকটি সিডি প্লাস ড্রামা’র ইউটিউব চ্যানেলে আপলোড দেয়া হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

রবিরশ্মি’র “প্রেমে ধন্য কর” শীর্ষক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা

রবিরশ্মি, চট্টগ্রাম শাখার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে গত ২৮ মার্চ শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল...