রবিবার, ২৩ আগস্ট ২০২৬

ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়লেন তামিম, খেলবেন না এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। এমনকি এশিয়া কাপেও খেলা হচ্ছে না তামিমের। চোট থেকে পূর্ণ ফিট না হবার সম্ভাবনা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সাড়ে রাত ৯টায় গুলশানে বিসিবি সভাপতির বাসভবনে বিশেষ বৈঠক শেষে এই ঘোষণা দেন তামিম ইকবাল নিজেই। এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় দু’পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তামিম ও পাপন ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

তামিমের নেতৃত্ব ছাড়ার গুঞ্জন আগে থেকেই ভাসছিল ক্রিকেট পাড়ায়। তবে বিসিবি চেয়েছিল তার নেতৃত্বেই খেলে যেতে বিশ্বকাপ নাগাদ। সেই চেষ্টাও করেছিল বিসিবি, তবে তামিম স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন এই দায়িত্ব। মূলত ফিটনেস নিয়ে এখনো জড়তা থাকায় চাপ নিতে চাচ্ছেন না তামিম।

তামিমের চোট সমস্যা পুরনো। বেশ কয়েকটি সিরিজ হাতছাড়া করেছেন চোটে। অবসর ভেঙে ফেরার পর চিকিৎসা করাতে ইংল্যান্ডে গিয়েছিলেন তামিম। যেখান থেকে অপারেশন করতে বলা হয়। ফলে তামিম মিস করতেন বিশ্বকাপ। ফলে আপাতত ইঞ্জেকশন নিয়ে দেশে ফেরেন তিনি।

তবে তাতেও শেষ রক্ষা হয়নি। বিশ্বকাপ খেলার সম্ভাবনা থাকলেও এশিয়া কাপ খেলা হচ্ছে না তামিমের। চিকিৎসকদের পরামর্শ মেনে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন এশিয়া কাপ থেকে।

মূলত ১১ আগস্ট পর্যন্ত পূর্ন বিশ্রামে থাকতে হবে তামিমকে। পুরোদমে অনুশীলনে ফিরতে সময় লাগবে আরো সপ্তাহখানেক। তাছাড়া রিদমে ফিরতে আর ফিটনেস ঠিক করতে আরো সময় প্রয়োজন তামিমের। ফলে সব মিলিয়ে রিস্কি নিতে চাচ্ছে না বিসিবি।

বিশ্বকাপে পূর্ণ সুস্থ তামিমকে পেতে এশিয়া কাপ থেকে তাকে ছেড়ে দিলো দেশের ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফেরার কথা তামিমের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

আরও পড়ুন

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...