বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

হার না মানা মাহমুদউল্লাহর ‘চ্যালেঞ্জ’ শুরু

ক্রীড়া ডেস্ক

দল থেকে বাদ পড়ার পর মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন না কোথাও। প্রাথমিক স্কোয়াড থেকে শুরু করে কোনো প্রস্তুতি ক্যাম্পে ছিল না মাহমুদউল্লাহর নাম। তিনি চলে যান ছুটিতে, এর মাঝে পালন করেন পবিত্র হজ্ব।

কোথাও না দেখা মাহমুদউল্লাহকে অবশেষে দেখা গেলো হোম অব ক্রিকেটে। বুধবার (১৯ জুলাই) এক পাশে যখন বাংলাদেশের মেয়েরা ভারতের সঙ্গে লড়ছে, তখন মাহমুদউল্লাহর প্রস্তুতি চলে একাডেমি মাঠে।

সকাল সাড়ে ১০টার দিকে মাঠে আসেন মাহমুদউল্লাহ। আধঘণ্টা পর রানিং দিয়ে প্রস্তুতি শুরু করেন। এরপর শুরু হয় ব্যাটিং সেশন। সেটি চলে প্রায় আড়াই ঘণ্টা ধরে। মাহমুদউল্লাহর সঙ্গে ছিলেন একজন থ্রোয়ার ও স্পিনার আরাফাত সানি জুনিয়র।

অনুশীলন নিয়ে ফেসবুকে একটি পুরোনো ছবি দিয়ে মাহমুদউল্লাহ লেখেন, ‘চ্যালেঞ্জ ইওর স্টোরি।’ অর্থ্যাৎ হার না মানা মাহমুদউল্লাহ জীবনের গল্পগুলোকে চ্যালেঞ্জ জানাতে বললেন।

মাহমুদউল্লাহ সবশেষ লাল সবুজের জার্সিতে খেলেছেন মার্চে ইংল্যান্ডের বিপক্ষে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার ব্যাট থেকে আসে ৩১, ৩২ ও ৮ রান। এরপর বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ও আফগানিস্তানের বিপক্ষেসহ তিনটি সিরিজে মাহমুদউল্লাহ ছিলেন ব্রাত্য।

জাতীয় দল আছে এখন ছুটিতে। ২৮ তারিখ থেকে শুরু হবে এশিয়া কাপ ও বিশ্বকাপের ক্যাম্প। সেই ক্যাম্পে থাকবেন ২৫ থেকে ২৬ জন ক্রিকেটার। মাহমুদউল্লাহ কি সেই ক্যাম্পের আগে নিজেকেই প্রস্তুত করছেন কী না সেটা বলে দেবে সময়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...