বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

বিশ্বকাপের আগে আরও পরীক্ষা করতে চান হাথুরু

ক্রীড়া ডেস্ক

টেস্টে আফগানিস্তানকে উড়িয়ে দিলেও, ওয়ানডের আগে সতর্ক হাথুরুসিংহে। এশিয়া কাপ ও বিশ্বকাপের ভাবনায় নিজেদের শক্তির গভীরতা পরখ করে দেখতে চায় টিম ম্যানেজম্যান্ট। এ সিরিজে বেশ কয়েকজনকে বাজিয়ে দেখতে চান হাথুরুসিংহে। অন্তত একটা ম্যাচ হলেও সুযোগ পেতে পারেন নাঈম শেখ, জানালেন টাইগারদের হেড কোচ। সে সঙ্গে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ইমার্জিং এশিয়া কাপে খেলা ক্রিকেটারদের দিকেও নজর রাখছেন তিনি।

ঢাকা টেস্টে আফগানস্তিানকে ৫৪৬ রানে উড়িয়ে দিলেও ওয়ানডের আগে সতর্ক বাংলাদেশ। সাদা পোষাকের চেয়ে ওয়ানডেতে কতটা বিপজ্জনক আফগানরা তা ভালোই জানা আছে হাথুরুর। ভারতে বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের হেড কোচের কাছে। টেস্টে বিধ্বস্ত হলেও, ওয়ানডেতে যে মরণ কামর দেবে আফগানিস্তান তা জেনেই প্রস্তুত করছেন শীষ্যদের।

৫ জুলাই জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া ওয়ানডে সিরিজ নিয়েও গবেষণা চালাতে চান হাথুরু। কারণ আগস্টে এশিয়া কাপের আগে এটিই বাংলাদেশের সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ। এশিয়া কাপ ছাড়া বিশ্বকাপের আগে আছে কেবল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। পরীক্ষা-নিরীক্ষা করতে হলে এ সিরিজেই করতে হবে টিম ম্যানেজম্যান্টকে।

আফগানিস্তানের বিপক্ষে ১৬ মাস পর জাতীয় দলে ফিরেছেন ওপেনার নাঈম শেখ। সবশেষ ওয়ানডে খেলেছেন লঙ্কানদের বিপক্ষে ২০২১ সালে। দীর্ঘদিন পর দলে ফেরা এই ক্রিকেটারকে অন্তত একটা ম্যাচ হলেও সুযোগ দিতে চান হাথুরু। আফিফের ভবিষ্যৎ পজিশন নিয়েও কথা বলেছেন কোচ।

বাংলাদেশের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘আফগানিস্তানের বোলিং ইউনিট বেশ শক্তিশালি। ওদের টপ ফোর ব্যাটার গেল কয়েক বছরে বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। বিশ্বকাপের আগে এ সিরিজ আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। আমরা কয়েকজন ক্রিকেটারকে সুযোগ দেয়ার চেষ্টা করছি। আমরা কোচিং গ্রুপ ও নির্বাচকরা জানি যে আমরা কি করতে চাই এবং ক্রিকেটারদের কোন কোন জায়গায় নজর দিতে হবে। আমরা নাঈম শেখকে অন্তত একটা ম্যাচ হলেও সুযোগ দিতে চাই। ঘাটতির জায়গাগুলোতে বিকল্প ক্রিকেটার রাখার পরিকল্পনা আছে আমাদের। যদি আফিফ খেলে তবে, সে মিডল অর্ডারে খেলবে।’

সে সঙ্গে ওয়ানডে সিরিজের বাইরে থাকা ক্রিকেটারদের দিকেও তীক্ষ্ণ নজর আছে বলে জানান কোচ। শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ইমার্জিং এশিয়া কাপে বিশ্বকাপের ভাবনায় থাকা কয়েকজনকে পাঠানো হচ্ছে। সেখানে ভালো করলে সুযোগ মিলতে পারে বিশ্বকাপের দলে।

চান্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘সে দলে আমরা শুধু অনূর্ধ্ব-২৩ এর মধ্যে সীমাবদ্ধ থাকছিনা। বয়সের সীমাব্ধতা না থাকায় অনেকেই এখানে জায়গা পেয়েছে। কেউ যদি এখানে ব্যাটে বলে ভালো করে তবে, অবশ্যই বিশ্বকাপের দলে তাকে আমরা বিবেচনা করবো।’

অধিনায়ক তামিম ইকবালের ফিটনেসের অবস্থারও উন্নতি হচ্ছে বলে জানান হাথুরু।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...