রবিবার, ৯ আগস্ট ২০২৬

চকরিয়া উপজেলা প্রেসক্লাব কতৃক আয়োজিত ইফতার পার্টি

দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন সংবাদ পরিহার করতে হবে : জাফর আলম এমপি

চকরিয়া প্রতিনিধি

সাংবাদিকদের এমন সংবাদ প্রকাশ করতে হবে, যাতে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি রক্ষা হয়। এমন কোন সংবাদ প্রকাশ বা প্রচার করা যাবে না, যে সংবাদের কারণে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হয়। এমনকি দেশের স্বাধীনতাকে কটাক্ষ বা হেয় করে কোন সংবাদ প্রচার করা যাবে না।

কারণ জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এই দেশের ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে পাকিস্তানীদের পরাধীনতার শৃঙ্খল থেকে এই দেশকে মুক্ত করা হয়েছে। বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে এই দেশের স্বাধীনতার জন্য একসঙ্গে যুদ্ধ করে এই নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছিল ১৯৭১ সালে।

অতএব মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে সকল সাংবাদিককে এক হয়ে কাজ করতে হবে দেশের জন্য। যৌক্তিক সমালোচনার পাশাপাশি প্রচার করতে হবে সরকারের বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পগুলোর চিত্রও। এতেই দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সাংবাদিকদের উদ্দেশে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় পৌরশহরের চিরিঙ্গার থানার রাস্তার মাথার অভিজাত রেস্টুরেন্ট এরিস্টো ডাইনের ব্যাংকুয়েট হলে চকরিয়া উপজেলা প্রেসক্লাব কর্তৃক আয়োজিত এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথের সৌজন্যে সাংবাদিকদের সম্মানে ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন  জাফর আলম এমপি।

চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি ইবনে আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠ-আজাদীর প্রতিনিধি ছোটন কান্তি নাথের সঞ্চালনায় উক্ত ইফতার পার্টিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চকরিয়ার সিনিয়র সাংবাদিক ও দৈনিক সমকাল প্রতিনিধি এম আর মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম, রফিক আহমদ, বিএম হাবিব উল্লাহ, মনজুর আলম প্রমূখ।

ইফতার পার্টিতে চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ যথাক্রমে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি জিয়াউদ্দিন ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর মহসিন ও জেপুলিয়ান দত্ত, অর্থ সম্পাদক একেএম ইকবাল ফারুক, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রিদুয়ানুল হক, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আবদুল করিম বিটু, ক্রীড়া সম্পাদক জিয়াউল হক জিয়া, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক সুমন কান্তি দাশ, দপ্তর সম্পাদক আবদুল হামিদ, আইনবিষয়ক সম্পাদক খায়রুল বাশার সোহেল, সাংবাদিক মনছুর আলম রানা, নির্বাহী সদস্য শাহ আলম, শাহাদাত আলী জিন্নাহ, জেড এ ভুট্টো, মো. সাইফুদ্দিন, জমির হোছাইন, মিজানুর রহমান, মো. ওমর আলী,চট্রগ্রাম নিউজের প্রতিনিধি বিপ্লব দাশ, তানভীর হাসান রিফাতসহ সকল সদস্যবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী, দারুল কোরআন মাদরাসার পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী যুবলীগ নেতা আজিজুল হক, কালের কণ্ঠ শুভসংঘের চকরিয়ার সভাপতি আবুল মাসরুর, সিনিয়র সহ-সভাপতি বিপ্লব দাশগুপ্ত, নির্বাহী সদস্য আনিসুল ইসলাম ফারুকী, রায়হান সবুজ, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম চকরিয়া উপজেলা শাখার কার্যকরী সভাপতি ও সমাজকর্মী রবিউল হাসান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...