রবিবার, ২৮ জুন ২০২৬

রামগড়ে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা সংবর্ধনা  

রামগড়( খাগড়াছড়ি) 

রামগড়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। 

রবিবার (২৬ শে মার্চ) সকালে রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে  এ সংবর্ধনা অনুষ্ঠিত হয় ।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস,থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেমদারঞ্জন ত্রিপুরা,বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা হোসেন, প্রমোদ বিহারি।

অনুষ্ঠানে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের ব্যবস্থাপনায় পাঁচটি  বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের ট্যাব এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজ সেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন জটিল ও দূরারোগ্য রোগের এককালীন অনুদান কর্মসূচী থেকে রামগড় পৌরসভার ক্যান্সার, কিডনি, স্ট্রোকে প্যারালাইজড আক্রান্তদের মাঝে চেক বিতরণ করেন অতিথিরা।  এর আগে সূর্যোদয়ের সাথে সাথে রামগড় লেকপাড়ে স্থাপিত বিজয় ভাস্কর্যের প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি দিয়ে স্বাধীনতা দিবসের উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। পরে বিজয় ভাস্কর্যের বেদীতে পুস্প মাল্য অর্পনের মাধ্যমে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ,প্রশাসন,রামগড় পৌরসভা, বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড,বাংলাদেশ জাতীয়তা বাদী দল (বিএনপি), বাংলাদেশ পুলিশ রামগড় সার্কেল, রামগড় থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,রামগড় প্রেসক্লাবসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান,রাজনৈতিক, সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন ও বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন। এছাড়াও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালায় রয়েছে বিশেষ প্রার্থনা, ক্রিড়া প্রতিযোগিতায়, আলোকসজ্জা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবারের ব্যবস্থা,তথ্য অফিসের আয়োজনে মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শনী ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

রামগড়ে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় জুলাই শহিদের এক আত্মীয়া, মাদ্রাসাপড়ুয়া সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।শুক্রবার রাতে এ ঘটনায় ভুক্তভোগীর সহপাঠীর বাবা ওমর...

লামা পৌরসভার ১১ কোটি টাকার বাজেট ঘোষণা

বান্দরবানের লামা পৌরসভাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ২৩ লক্ষ ৩ হাজার ৬ শত ১৩...

ঘুমধুম সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও বাংলা মদ উদ্ধার, আটক ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত সহ পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে...

ঘুমধুমের ভালুকিয়ায় আবারও এক যুবক মাইন বিস্ফোরণে আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী ভালুকিয়া এলাকায় আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কলাবাগানে কাজ করার সময় মাইন বিস্ফোরণে মো. শফি আলম (৩০) নামে...