বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

সালমানের সঙ্গে তুলনার জবাব দিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক

চার বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। মুক্তির পরেই ছবিটি রীতিমতো ঝড় তুলেছে বক্সঅফিসে। মাত্র চার দিনেই ৫০০ কোটির ঘর ছাড়িয়েছে সিনেমাটি।

‘পাঠান’ মুক্তির পর অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বলি ইন্ডাস্ট্রি। আর সেই আনন্দমুহূর্তে আবারও ‘আস্ক এসআরকে’ প্রশ্নোত্তর পর্বে ভক্ত-অনুরাগীদের মুখোমুখি হন শাহরুখ।

শনিবার (২৮ জানুয়ারি) টুইটারে প্রশ্নোত্তর পর্বে অভিনেতাকে পেয়েই হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা। তবে অনেক প্রশংসার মধ্যেও, নেতিবাচক প্রশ্নের সম্মুখীন হলেন বলিউড বাদশাহ।

হঠাৎ এক জন মন্তব্য করে বসেন, আপনার অভিনীত ‘পাঠান’ যতই হিট হোক, আপনি কখনই সালমান খানের সঙ্গে প্রতিযোগিতায় পারবেন না।

১৫ মিনিটের ওই পর্বে প্রায় সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন কিং খান। অপ্রিয় প্রশ্ন এলেও বুদ্ধিমত্তার সঙ্গে জবাব দেন শাহরুখ। মোটেও কারও উপরে রেগে যান না এই অভিনেতা।

সালমানের সঙ্গে শাহরুখের তুলনা করা হলে তিনি বলেন, সালমানকে নতুন প্রজন্মের মানুষ ঠিক যে ভাবে দেখেন, আমিও সেভাবেই দেখি। কারণ, তিনি সর্বকালের সেরা!

অপর এক ভক্ত বলেন, সালমানের খানের ভক্ত হয়ে দেখতে গিয়েছিলাম ছবিটি। কিন্তু শো শেষে ফিরলাম ‘পাঠান’-এর ফ্যান হয়ে। এ কথা শুনে শাহরুখ উত্তরে বলেন, আমিও টাইগার-এর ফ্যান। তবে তার সঙ্গে আমাকেও একই হৃদয়ের মণিকোঠায় জায়গা দিতে পারেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...