বুধবার, ২৯ জুলাই ২০২৬

দীঘানালায় ইউপি নির্বাচন কাল : কড়া নিরাপত্তায় বিজিবি

ইভিএম'র মাধ্যমে প্রথমবার ভোট প্রয়োগ করবে ভোটাররা

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়ি দীঘিনালায় ৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে কাল ২৯ ডিসেম্বর । নির্বাচনকে ঘিরে আইনপ্রয়োগকারী সংস্থাকে সহায়তার জন্য গতকাল ২৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ০৫ (পাঁচ) দিন মাঠে থাকবে এক প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । 

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহেনসা লতিফুর খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও নির্বাচন চলাকালীন এলাকায় ১জন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ ও ৩জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে।নির্বাচনী আচরণবিধি কেউ লঙ্ঘন করছেন কিনা তা পর্যবেক্ষণ করবেন।

মোহাম্মদ শাহেনসা লতিফুর খায়ের বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের লক্ষে কমিশন থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতে করে নির্বাচনের আগের দুইদিন ও পরের দুইদিন মাঠে থাকছে বিজিবি।’

উপজেলার একটি ইউনিয়ন পরিষদে এবার ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটাররা প্রথমবার ভোট প্রয়োগ করবে। ৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদ নিবার্চনে এবার নতুন ভোটারসহ এ ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ৯টি ভোট কেন্দ্রে মোট ৪২টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এতে ১২ হাজার ৩ শত ৪ জন মোট ভোটার। নারী ভোটার সংখ্যা ৬ হাজার ১ শত ৩৫ জন ও পুরুষ ভোটার ৬ হাজার ১ শত ৬৯ জন। এ ইউনিয়নে নয়টি ওয়ার্ড। এর মধ্যে ১ নম্বর ওয়ার্ড দুর্গম এলাকায়। এছাড়া ৭ নম্বর ওয়ার্ডের অর্ধেক দুর্গম এলাকা এবং ২ ও ৩ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকা দুর্গম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...