রবিবার, ১৪ জুন ২০২৬

ফাইনালের আগে সতর্ক অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

কাতারে চলছে ফুটবল বিশ্বকাপ। আর মাত্র একটি ম্যাচের পরই ঝিমিয়ে যাবে সকল উত্তেজনা। কিন্তু এই শেষ ম্যাচটি ঘিরে উত্তপ্ত রয়েছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া। ফাইনাল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আর্জেন্টিনার পক্ষে মিছিল বের হয়। এটিকে আগাম বিজয় মিছিল হিসেবে উল্লেখ করা হয়েছে। মিছিলে অংশগ্রহণকারীদের বেশির ভাগকে আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা যায়। এরপরই এলাকায় উত্তেজনা দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়।

পরে গোয়েন্দাসহ পুলিশের বিভিন্ন ইউনিট সতর্ক অবস্থানে থাকবে বলে জানা গেছে। পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন জানান, খেলা চলাকালীন কাজ করবে। আর পুলিশ সতর্ক অবস্থায় আছেন।

রবিবার বিকালে আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠ থেকে আর্জেন্টিনা সমর্থকদের মিছিলটি বের হয়। মিছিলটি রাধানগর হয়ে লাল বাজার দিয়ে সড়ক বাজার, রেলওয়ে স্টেশন ঘুরে আবার কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এ সময় তারা আর্জেন্টিনা ও মেসির নামে বলে স্লোগান দেন।

গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরেও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। মূলত ফাইনাল ম্যাচের আগেই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে হামলা- পাল্টাহামলার ঘটনা ঘটে। এ ছাড়া আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের পরেও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার...

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেট...

আরও পড়ুন

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে আজ শুক্রবার (১২ জুন) মুখোমুখি হবে স্বাগতিক কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনা। দুই...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা বিচ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে চট্টগ্রাম বিভাগীয় দল।আজ শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত বালক এবং...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে আর্জেন্টিনা। ফিফা র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান দখল করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।কাতার বিশ্বকাপ জিতলেও ২০২৫ সালের জুলাইয়ের পর...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়, গড়েছে নতুন এক রেকর্ডও। দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারানোর ম্যাচে দেখা গেছে তিনটি লাল কার্ড,...