বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

কাঁদছিলেন নেইমার, সান্ত্বনা দিতে ছুটে এলেন ইভান পেরিসিচের ছেলে

ক্রীড়া ডেস্ক

মাত্র তিন মিনিটের আক্ষেপ। যে আক্ষেপে পুড়তে হয়েছে ব্রাজিলকে, যে আক্ষেপে পুড়েছেন নেইমারও। ব্রাজিলের সাথে সাথে স্বপ্নভঙ্গ হয়েছে এই তারকারও।

ব্রাজিলের জার্সি গায়ে ৭৭ গোল নিয়ে ব্রাজিলের হয়ে পেলের সমান গোল এখন নেইমারের। রেকর্ড ছোয়ার দিনে মুখে হাসির রেখাটা নেই, মলিন মুখে বিদায় বেলাটা ম্লান হয়ে গেলো স্রেফ ৩ মিনিটের আক্ষেপে।

ম্যাচ শেষে রেফারির হুইসেল বাজতেই মাঠে অশ্রুসিক্ত ব্রাজিলিয়ানরা। সেলেসাওদের কান্নার মাঝেও ক্যামেরার লেন্স ঘুরে অন্যদিকে। ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান পেরিসিচের ছেলে ছুটে আসে নেইমারের কাছে। নিজের হাত বাড়িয়ে দেয় নেইমারের দিকে। দেখে মনে হচ্ছিল নেইমারকে কিছু বলছিল পেরিসিচের ছেলে। দেয় সান্ত্বনা। নেইমারও তাকে কাছে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। কেউ লিখেছেন, ফুটবল এ কারণেই এত সুন্দর!

এই নেইমারের শটই ম্যাচের ১০৫ মিনিট ৩৫ সেকেন্ডে ক্রোয়াট প্রাচীর ভেদ করে জালে জড়ায়। এই একটা শটই ব্রাজিলিয়ানদের সামনে হাতছানি দিচ্ছিল সেমিফাইনালের। সেই হাসিমাখা গল্পটা কান্নায় রূপ নিতে সময় লাগলো ১২ মিনিট।

টাইব্রেকারে ৪-২ গোলে ব্রাজিলের পরাজয়। অথচ দলের সেরা তারকা নেইমার শট নেয়ারই সুযোগ পায়নি। পেনাল্টিকে যিনি বানিয়ে ফেলেছেন আর্ট, সেই নেইমার এই ম্যাচের পেনাল্টি শ্যুটআউটে বনে গেলেন দর্শক। তার পালা আসার আগেই যে বিদায় ঘণ্টা যে বেজেছে ব্রাজিলের।

২০১৮ থেকে ২০২২, দুই বিশ্বকাপ, দুই কোয়ার্টার ফাইনাল, দুই ভুল, দুইবার স্বপ্নভঙ্গ সেলসাওদের। শুধু ক্যালেন্ডারের পাতা বদলেছে, বদলেছে ভেন্যু, বদলায়নি নেইমারের অশ্রুসিক্ত চোখ, ব্রাজিলিয়ান ভক্তদের অঝোরে কান্না।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...