শুক্রবার, ১৫ মে ২০২৬

কাতার বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক, পর্তুগালের বিশাল জয়

ক্রীড়া ডেস্ক

রামোসের হ্যাট্রিকে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ৬-১ গোলের বিশাল জয় পেয়েছে পর্তুগাল। সুইজারল্যান্ডের বিরুদ্ধে রামোস প্রথম গোলটি করেন ১৭ মিনিটে, পরের গোল দুটি তিনি যথাক্রমে ৫১ ও ৬৭ মিনিটে করেন।

কাতার বিশ্বকাপে মঙ্গলবার (৬ নভেম্বর) কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে খেলতে নামে পর্তুগাল ও সুইজারল্যান্ড। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল।সুইজারল্যান্ডের জালে বল দুটি পাঠান রামোস ও পেপে।

দলের অধিনায়ক এবং আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোর জায়গা হয়নি শুরুর একাদশে।হ্যাট্রিকের পর ম্যাচের ৬৮ মিনিটের সময় রামোসের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামানো হয় রোনালদোকে।

রোনালদোর জায়গায় সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুতে দলকে নেতৃত্ব দেন ৩৯ বছর বয়সী ডিফেন্ডার পেপে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে রোনালদোকে প্রথম ৬৮ মিনিট বেঞ্চে রেখেছেন পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস।

চলতি মৌসুমে শুরু থেকেই মাঠে সময়টা ভালো যাচ্ছে না রোনালদোর। পারফরম্যান্সে বয়সের ছাপ স্পষ্ট। বিশ্বকাপের আগে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেও শুরুর একাদশে জায়গা হারান ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।

ম্যাচের ৫৮ মিনিটে এক গোল পরিশোধ করে সুইজারল্যান্ড। কর্নার থেকে সতীর্থের মাথায় লেগে বল আসে আকাঞ্জির সামনে। বাঁ পায়ের টোকায় বল জালে জড়িয়ে দেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান। চতুর্থ ইনিংসে কঠিন সেই চ্যালেঞ্জে সফল হতে পারেনি তারা। নাহিদ রানার গতি ঝড়ে ১৬৩ রানে...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) বিকালে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...