বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

স্পেনের বিপক্ষে চমক দেখাতে চায় মরক্কো

ক্রীড়া ডেস্ক

অগ্নিপরীক্ষায় নামছে স্পেন। কোয়ার্টার ফাইনালে উঠার ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। গ্রুপ পর্বের ব্যর্থতা ঘোচাতে একাদশে একাধিক পরিবর্তন আনার লক্ষ্য এনরিকের। অন্যদিকে নিজেদের ফুটবল ইতিহাসে দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে উঠাটা স্মরণীয় করে রাখার লক্ষ্য মরক্কোর। এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ৯টায়।

এ যেন রোলার কোস্টার। কখনো উত্থান। আবার ছন্দপতন স্পেনের। রাশিয়া বিশ্বকাপের ব্যর্থতা ঘোচানোর মিশন নিয়ে কাতারে এসেছিল লা রোজারা। প্রথম ম্যাচেই নিজেদের বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় জয় পায় স্পেন। কোস্টারিকার বিপক্ষে ৭ গোলের উৎসবের পরই জার্মানির ম্যাচে ড্র। গ্রুপের শেষ ম্যাচে এশিয়ার জায়ান্ট জাপানের দূরন্ত যাত্রায় কাটা পড়ে স্পেন। অঘটনের শিকার হয়ে কোনো রকমে রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠেছে এনরিকের দল।

কোয়ার্টার ফাইনালে উঠতে হলে হারাতে হবে মরক্কোকে। এবারের বিশ্বকাপের সারপ্রাইজ প্যাকেজ তকমা এরই মধ্যে পেয়েছে মরক্কো। তাদের হারানো কতটা কঠিন তা ভালোই জানেন এনরিক। ম্যাচের ভেনু এডুকেশন সিটি স্টেডিয়াম। যেখানে এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার কাছে পর্তুগাল এবং তিউনিসিয়ার কাছে অঘটনের শিকার হয়েছিল ফ্রান্স। এবার কি তাহলে স্পেনের ভাগ্যেও আছে এ দুই ফেবারিটের পরিণতি?

বিশ্বকাপ শেষেই স্পেনের দায়িত্ব ছাড়বেন এনরিকে। দলকে সাফল্য উপহার দিতে মরিয়া কোচ। সতর্ক হয়ে মরক্কো বধে মাঠে নামার লক্ষ্য তার। সম্ভাব্য ৪-৩-৩ ফরমেশনে খেলার পরিকল্পনা সাজিয়েছেন স্পেনের কোচ। কাফ ইনজুরিতে পড়ে জাপান ম্যাচে পুরো সময় খেলতে পারেননি অ্যাজপিলিকুয়েতা। এ ম্যাচে ফিরবেন তিনি। ফিরছেন ফেরান তোরেসও।

গত ম্যাচে গোল পোস্টের নিচে ছোটখাটো কিছু ভুল করেছিলেন গোলরক্ষক উনাই সিমন। তারপরেও তার কাঁধেই ভরসা রাখছেন কোচ এনরিক।

মরক্কো এবারের বিশ্বকাপের ডার্ক হর্স। তাদের আগুনে পুড়ে ছাই হয়েছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালিস্ট বেলজিয়াম এবং কানাডা। ছাড় পায়নি রানার্সআপ ক্রোয়েশিয়া। এফ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে এসেছে মরক্কো। ইতিহাসে দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে খেলছে তারা।

এর আগে ১৯৮৬ সালে জার্মানির কাছে হেরে আর কোয়ার্টারে উঠা হয়নি। এবার স্পেনকে হারিয়ে সে স্বাদ মেটাতে চায় এটলাস লায়ন্স। সম্ভাব্য ৪-৩-৩ ফরমেশনেই খেলার লক্ষ্য কোচ ওয়ালিদ রেগরাগুয়েইর। মরক্কো-স্পেন দেখা হয়েছিল গেলো বিশ্বকাপেও। সেবার ২-২ গোলে ড্র হয়েছিল ম্যাচটি। দুদলের তিনবারের দেখায় দুই জয় নিয়ে এগিয়ে আছে স্পেনই।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...