শুক্রবার, ১৫ মে ২০২৬

হাজারতম ম্যাচে মেসির রেকর্ডের ফুলঝুরি

ক্রীড়া ডেস্ক

মেসির নবম বিশ্বকাপ গোলের সুবাদে নকআউট পর্বে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। নিজের হাজারতম ম্যাচ খেলতে নেমে ম্যাচের ৩৪ মিনিটে গোল করলেন মেসি। সেই সাথে ম্যারাডোনার রেকর্ড ভেঙে দিলেন এই জাদুকর। এছাড়াও ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ সেরার রেকর্ডও এখন আর্জেন্টাইন জাদুকরের দখলে।

কাতারের আহমদ বিন আলী স্টেডিয়ামে রাউন্ড অব সিক্সটিনের লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজের বীরত্বে ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। অতিমানবীয় পারফর্মেন্সের ধারা ম্যাচ সেরা হয়েছেন লিওনেল মেসি। যার ফলে, ক্রিস্টিয়ানো রোনালদোর সর্বাধিক ৭টি ম্যান অব দ্যা ম্যাচের রেকর্ড ভেঙে ফেলে লিওনেল মেসির বিশ্বকাপে ম্যান অব দ্যা ম্যাচের সংখ্যা ৮টি।

এর আগে, অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ট্রেডমার্ক শটে বিশ্বকাপ নকআউট পর্বে প্রথম গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা। তার নান্দনিক গোলের সাহায্য ২-১ গোলে জয় পায় আলবিসেলেস্তেরা। বিশ্বকাপে আকাশি সাদা জার্সিতে কিংবদন্তি খেলোয়াড় দিয়াগো ম্যারাডোনার গোলের সংখ্যা ছিল ৮টি, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির গোলের সংখ্যা এখন ৯টি। আর্জেন্টিনার পক্ষে বিশ্বকাপে সবোর্চ্চ ১০ গোল করে সবার শীর্ষে থাকা বাতিগোল খ্যাত গ্যাব্রিয়েল বাতিস্তুতা থেকে কেবল মাত্র একটি গোলে পিছিয়ে আছেন গ্রহের সেরা খেলোয়াড় লিওনেল মেসি।

চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর বিশ্বকাপে গোল সংখ্যা ছিল ৮টি তাকেও পিছনে ফেলেছেন আর্জেন্টাইন জাদুকর।

শনিবার (১০ ডিসেম্বর) কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের ৩২ বছরের বিশ্বকাপ শিরোপার খরা কাটাতে ৩ ম্যাচ দূরে রয়েছেন লিওনেল মেসিরা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান। চতুর্থ ইনিংসে কঠিন সেই চ্যালেঞ্জে সফল হতে পারেনি তারা। নাহিদ রানার গতি ঝড়ে ১৬৩ রানে...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) বিকালে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...