বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচের নতুন আতঙ্ক সেই বিতর্কিত রেফারি!

স্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে হারে মন ভেঙেছে মেসিদের। তবে পরের দুই ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নিশ্চিত করেছে নিজেদের নকআউট পর্ব। এতে কিছুটা ফুরফুরেও লিওনেল স্কালেনির সৈনিকেরা। কিন্তু বিপত্তি বেধেছে অন্য জায়গায়।

পোল্যান্ডকে হারিয়ে নক আউট পর্ব নিশ্চিতের ৭২ ঘণ্টার মধ্যেই তাদের মুখোমুখি হতে হচ্ছে অস্ট্রেলিয়ার। ফলে নেই তেমন প্রস্তুতি।

আরেকদিকে ইনজুরির কারণে এই ম্যাচে খেলা অনিশ্চিত আর্জেন্টিনার অন্যতম তারকা স্ট্রাইকার ডি মারিয়ার। এসব নিয়ে কোচ লিওনেল স্কালেনির মাথায় যখন চিন্তার ভাঁজ তখন এলো আরো এক আতঙ্কের খবর।

সেটি হলো, দ্রুতগতির অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন রাশিয়া বিশ্বকাপের বিতর্কিত রেফারি সিমন মারসিনিয়াক। পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সিমন মারসিনিয়াক রাশিয়া বিশ্বকাপেও আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করেন। সেই আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচে বেশ কয়েকটি নৈতিবাচক সিদ্ধান্তে ফুটবল ভক্তদের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

পোল্যান্ডের ভিসলা প্লকে জন্ম নেওয়া মারসিনিয়াক ছোটবেলায় সাইক্লিংয়ে বেশি মনযোগী ছিলেন। মাত্র ১২ বছর বয়সে ১০০ কিলোমিটার সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নেন। কিন্তু ভবিষ্যতের কথা মাথায় করে তাঁর পরিবার তাঁকে সাইক্লিং থেকে সরে আসতে বলে। ধীরে ধীরে তিনি ফুটবলের প্রতি আশক্ত হন এবং ১৫ বছর বয়সে সাইক্লিং পুরোপুরি বন্ধ করে দেন। পরবর্তীকালে ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে রেফারি হিসেবে কেরিয়ার শুরু করেন মারসিনিয়াক।

এছাড়াও দীর্ঘদিন ধরে পোল্যান্ডের পেশাদার ফুটবল রেফারি হিসেবে বিভিন্ন ম্যাচ পরিচালনা করেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...