বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

স্পেন-জামার্নির হাইভোল্টেজ ম্যাচ ড্র

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপের ই’গ্রুপে হাইভোল্টেজ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করলো দুই সাবেক চ্যাম্পিয়ন স্পেন ও জামার্নি। ১—১ গোলে শেষ হয় ম্যাচটি। স্পেনের পক্ষে স্ট্রাইকার আলভারো মোরাতা ও জামার্নির পক্ষে স্ট্রাইকার নিকলাস ফুয়েলক্রুগ গোল করেন। দু’জনই দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলতে নেমেছিলেন।

এ ম্যাচ ড্র হলেও শেষ ষোলেতে যাবার পথ খোলা আছে স্পেন—জামার্নির দুই দলের সামনেই। এই গ্রুপে ২টি করে ম্যাচ শেষে ৪ করে পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে স্পেন। ৩ করে পয়েন্ট আছে জাপান ও কোস্টারিকার। ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে জামার্নি। তবে চার দলেরই শেষ ষোলেতে যাবার ভালো সুযোগ রয়েছে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ২—১ গোলে হারে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জামার্নি। স্পেনের কাছেও হারলে বিশ্বকাপ মিশন শেষ হয়ে যেত জামার্নদের। প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ৭—০ গোলে আত্মবিশ্বাসে ভরপুর হয়েই আজ মাঠে নামে স্প্যানিশরা।

আগের ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনে আল—খোরের আল—বায়াত স্টেডিয়ামে খেলতে নামে জামার্নি। সপ্তম মিনিটে প্রথম আক্রমণে যায় স্পেন। স্ট্রাইকার মার্কো আসেনসিওর পাস থেকে প্রতিপক্ষের গোলমুখে আক্রমণভাগের আরেক খেলোয়াড় ডানি ওলমোর শট প্রতিহত করেন জামার্নির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।

এরপর দুই দলই বল দখলের লড়াইয়ে মেতে ওঠে। তবে ২৫ মিনিটে প্রথম আক্রমণ করে জামার্নি। মাঝমাঠ থেকে বল নিয়ে স্পেনের ডি—বক্স থেকে বাঁ—পায়ে শট নেন মিডফিল্ডার সার্জি গ্যানাব্রি। কিন্তু সেই শট গোলবারের পাশ দিয়ে চলে যায় মাঠের বাইরে।

তবে ৩৯ মিনিটে জার্মানি গোল পেলেও তা বাতিল হয়ে যায়। মিডফিল্ডার জসুয়া কিমিচের ক্রস থেকে হেডে গোল করেন ডিফেন্ডার এন্টোনিও রুডিগার। ভিএআরের সহায়তা নিয়ে অফ—সাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। ভিডিও রিপ্লেতে দেখা যায় জামার্নির দু’জন খেলোয়াড় অফ—সাইডে ছিলেন।

শ্বাসরুদ্ধকর ম্যাচের প্রথমার্ধ আক্রমণ-পাল্টা আক্রমণে কেটে গেলেও গোলশূন্যভাবে শেষ করতে হয় স্পেন ও জামার্নিকে। এই অর্ধে ৬৮ শতাংশ বল দখলে রাখে স্প্যানিশরা। জামার্নির সীমানায় চারটি আক্রমণ করে তারা। পক্ষান্তরে ৩টি আক্রমণ ছিলো জামার্নদের।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমণের ধারা অব্যাহত রাখে দুই দল। ৫৬ মিনিটে মিডফিল্ডার জসুয়া কিমিচের দূরপাল্লার শট রুখে দেন গোলরক্ষক উনাই সাইমন।

কিন্তু ৬২ মিনিটে গোলের আনন্দে নেচে উঠে স্পেন। আট মিনিট আগে ফেরান টরেসের জায়গায় মাঠে নেমেই দারুণ এক গোল করেন স্ট্রাইকার আলভারো মোরাতা।

বাঁ—প্রান্ত দিয়ে ক্রস থেকে ডি বক্সের ভেতরে পাওয়া বলে আলতো টোকায় গোল করেন মোরাতা। ১—০ গোলে এগিয়ে যায় স্পেন।

গোল হজমের পর ৭৩ মিনিটে মাঝমাঠ থেকে আক্রমণ শানায় জামার্নি। মিডফিল্ডার জামাল মুসিয়ালার পাস থেকে বক্সের কাছে বল পান স্ট্রাইকার নিকলাস ফুয়েলক্রুগ। গোলমুখে নেওয়া ফুয়েলক্রুগের শট বাইরে চলে যায়।

পরের মিনিটে আবারও আক্রমণ করে জামার্নি। ডান—দিকের বক্সের বাইরে থেকে জামালের শট আটকে দেন স্পেনের ডিফেন্ডার রডরি।

জামার্নির মুহুর্মুহু আক্রমণে রক্ষণাত্মক হয়ে পড়ে স্পেন। তবে ৮৩ মিনিটে সাফল্য পায় জার্মানরা। ৭০ মিনিটে স্ট্রাইকার থমাস মুলারের পরিবর্তে খেলতে নামা ফুয়েলক্রুগ গোল করে জামার্নিকে সমতায় ফেরান। ডান—প্রান্ত দিয়ে জামালের দেওয়া ছোট পাসে বল নিয়ে বক্সের ভেতর থেকে আচমকা জোড়ালো শট নেন ফুয়েলক্রুগ। স্পেনের গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ায়। ১—১ সমতা আনে জামার্নি।

নিধার্রিত সময় শেষ হবার পরও ইনজুরি সময়ে ৬ মিনিট খেলা হয়। সেখানে ধারালো কোন আক্রমণ করতে পারেনি কোনো দল। শেষ পর্যন্ত ড্র’তে শেষ হয় ম্যাচটি।

আগামী পহেলা ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের মুখোমুখি হবে স্পেন। একই দিন কোস্টারিকার বিপক্ষে খেলবে জামার্নি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...