বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

শেষ তিন মিনিটের জোড়া গোলে টিকে রইলো ইরান

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপে গ্রুপ ‘বি’ এর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে ওয়েলসের বিপক্ষে ম্যাচের শেষ মিনিটের ঝড়ে ২-০ গোলের জয় পেয়েছে ইরান।

বাংলাদেশ সময় শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় আহমাদ বিন আলী স্টেডিয়ামে মাঠে নামে দু’দল।

প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় ওয়েলস ও ইরান। ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে দুই গোল করে ম্যাচ নিজেদের করে নেয় ইরান।

১২ মিনিটের মাথায় ইরানের জাল বরাবর শট নেয় ওয়েলস। কেইফার মোরের সেই শট চলে যায় ইরানের গোলরক্ষক হোসেইনির গ্লাভস বরাবর। হোসেইনি কোনো রকম ঝামেলা ছাড়াই বল তালুবন্দী করেন।

ম্যাচের ১৬ মিনিটের সময় ওয়েলসের জালে বল প্রবেশ করায় ইরান। এ সময় ফরোয়ার্ড গলিজাদেহ বল পান স্ট্রাইকার আজমাউনের কাছ থেকে। তখন অফসাইড পজিশনে দাঁড়িয়েছিলেন গলিজাদেহ। এ ফরোয়ার্ড সেখান থেকে লক্ষ্যভেদ করতে সক্ষমও হন। কিন্তু রেফারি সেই গোল বাতিল করে দেন। অথচ পাস না দিয়ে আজমাউন শট করলে গোল পাওয়ার সম্ভাবনা বেশি ছিল ইরানের।

প্রথমার্ধের বাকি সময়টায় বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে ইরান। সুযোগ নষ্ট হয় ওয়েলসেরও। ফলে কারোরই আর গোল করা হয়ে উঠেনি। গোলের সেই আক্ষেপ নিয়েই বিরতিতে যায় উভয় দল।

বিরতি থেকে ফিরেও হতাশার সেই মিছিল অব্যাহত রাখে উভয় দল। যদিও ৫২ মিনিটের সময় দুর্ভাগ্য সঙ্গী হয় ইরানের। এ সময় পরপর দুটি শট ওয়েলসের পোস্টে লেগে ফিরে আসে।

ম্যাচের ৭২ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ওয়েলসের গোলমুখে শট করেন সাইদ এজাতুল্লাহ। তবে সেই শট কর্নারের বিনিময়ে রক্কা করেন ওয়েলসের গোলরক্ষক ওয়েন হেনসি।

এরপর টানা কয়েকটি আক্রমণ চালিয়েও গোল পেতে ব্যর্থ হয় ইরান। গোল পেতে মরিয়া হয়ে ৭৭ মিনিটে তিনটি ফ্রেশ লেগ মাঠে নামান ইরানের কোচ কার্লোস কুয়েইরোজ।

ম্যাচের ৮৩ মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোড়ালো শট করেন বেন ডেভিস। তবে তা চলে গোলপোস্টের ওপর দিয়ে। ম্যাচের ৮৪ মিনিটে কাউন্টার অ্যাটাকে যায় ইরান। গোলরক্ষক বেড়িয়ে এসে ক্লিয়ার করতে গিয়ে ফাউল করেন মেহেদী তারেমিকে। পরে রেফারি ওয়েলসের গোলরক্ষক ওয়েন হেনসিকে লাল কার্ড দেখান। কাতার বিশ্বকাপ এটাই প্রথম কেউ লাল কার্ড দেখলেন। ম্যাচের ৮৮ মিনিটে সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় ইরান।

ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে অবশেষে গোলের দেখা পায় ইরান। ডি বক্সের বাইরে থেকে চেশমির জোড়ালো শটে পরাস্ত হন ওয়েলসের গোলরক্ষক।

এরপর আরো এক গোলের দেখা পায় ইরানে। কাউন্টার অ্যাটাক থেকে রামিন রিজিয়ান গোল করে ইরানের লিড বাড়ান। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইরান। এই জয়ের ফলে নক আউট পর্বে যাওয়ার আশা টিকে রইলো ইরানিদের।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে...

রৌফাবাদে দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু রেশমীকে বাঁচানো গেল না

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার...

আরও পড়ুন

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান। চতুর্থ ইনিংসে কঠিন সেই চ্যালেঞ্জে সফল হতে পারেনি তারা। নাহিদ রানার গতি ঝড়ে ১৬৩ রানে...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) বিকালে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...