বুধবার, ৫ আগস্ট ২০২৬

আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু আজ

ক্রীড়া ডেস্ক :

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটানোর মিশনে আজ মাঠ নামছে এবারের বিশ্বকাপের হট ফেভারিট আর্জেন্টিনা। সামনে প্রথম বাধা সৌদি আরব। মেসিকে নিয়ে কাতারে এতোটাই মাতামাতি যে আর্জেন্টাইন সাংবাদিকদের অনেকেই ‘দেসপেদিদো লিউও…’ বলে পিটিসি দিচ্ছে। যার বাংলা দাঁড়ায় ‘ফেয়ারওয়েল লিও’।

ফুটবলবিশ্বও জানে, এটাই শ্রেষ্ঠ সময় তাঁর সুযোগ সোনালী ট্রফি স্পর্শ করার। এজন্য অবশ্য মানসিকভাবে শতভাগ ফিট ফুটবল জাদুকর লিওনেল মেসি।

প্রতিপক্ষ হিসেবে সৌদি আরব কতটা শক্তিশালী, তা নিয়ে আলোচনা করার খুব বেশি কিছু নেই। শুধু এটুকু জানালেই চলবে, র‌্যাঙ্কিংয়ে সৌদি আরব ৫১ আর আর্জেন্টিনা ১। এটা ঠিক, সৌদি আরব তাদের বিশ্বকাপ বাছাইয়ে ১৮টি ম্যাচের মধ্যে হেরেছে মাত্র একটিতে। তার পরও আজকের ম্যাচে একটি রেকর্ড নিয়ে বরং বেশি আলোচনা চলছে কাতারে।

২০১৯ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৩৬ ম্যাচে হারের মুখ দেখেনি আর্জেন্টিনা। মাঝে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে। ইতিহাস বলছে, ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড রয়েছে শুধু ইতালির। আজ সৌদি আরবের সঙ্গে ড্র করলেই ইতালির সেই রেকর্ড ছুঁয়ে ফেলবে আর্জেন্টিনা।

২০১৮ সালের অক্টোবর থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত টানা ৩৭ ম্যাচ অপরাজেয় ছিল ইতালি। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ব্রাজিলেরও ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল। তবে আজ সেসব রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে আর্জেন্টিনার। পাশাপাশি আরেকটি রেকর্ড এখন সবার সমানে রয়েছে। সবশেষ পাঁচ ম্যাচে তারা প্রতিপক্ষের জালে ১৬ বার বল পাঠিয়েছে। অর্থাৎ গড়ে প্রতি ম্যাচে তিনটি করে গোল করে আর্জেন্টিনা।

এদিকের মেসির নিজেরও একটি রেকর্ড হাতছানি দিচ্ছে কাতারে। ক্রিকেটের ভাষায় বললে, সেঞ্চুরির হাতছানি। ক্লাব আর জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত মোট ৯৯৬ ম্যাচ খেলেছেন মেসি। বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটির সঙ্গে শেষ ষোলোর একটি খেলতে পারলেই সেঞ্চুরি করবেন। ভক্তদের ভয় তার আগে যেন ইনজুরির মতো খারাপ কিছু না ঘটে তাঁর সঙ্গে। আর এ ব্যাপারটি নিয়ে আর্জেন্টিনার অন্দরমহলেও বেশ সতর্কতা রয়েছে। কাতারের গরমে চোট আঘাতে ভয় রয়েছে তাঁদের। মেসিদের মূল চ্যালেঞ্জই হচ্ছে কাতারের গরম।

এখানকার স্টেডিয়ামগুলোতে বসে খেলা কাভার করার অভিজ্ঞতা থেকে বলা যায়, মাঠের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রগুলো মরুর হুলকা ঠেকিয়ে রাখতে বেশ কঠোর। তার পরও আজ মেসিদের ম্যাচ কাতার সময় দুপুর ২টায়। আর বাংলাদেশ সময় বিকাল ৪টায়।

আর্জেন্টিনার মিডিয়ার কাছে আজকের ম্যাচের কৌতূহল বরং কোচ স্কালোনির শুরুর একাদশ নিয়ে। মেসির পাশে আক্রমণভাগে লাওতারো মার্টিনেজ থাকবেন নাকি অন্য কেউ? মিডফিল্ড সাজানো হবে কোন কৌশলে। কোচ কি ৪-৪-২ ফরমেশনই ঠিক করে রেখেছেন? যদি তাই হয়, তাহলে মাঝমাঠে ডি মারিয়ার সঙ্গে আর কে কে থাকবেন? পারদেস আর ডি পল নিশ্চিতভাবেই থাকছেন আর্জেন্টিনা কোচের প্রথম পছন্দের তালিকায়। তাহলে বাকিজন কে? ডিফেন্সে মলিনা, অ্যাকুনা, রোমেরোও থাকছেন।

তাহলে বাকিজন কি মার্টিনেজ? আজকের ম্যাচে ঠিক এসব নিয়েই মিডিয়া সেন্টারের বিদেশি সাংবাদিকরা প্রিভিউয়ের প্লট তৈরি করেছেন। অনুশীলনে বরাদ্দ ১৫ মিনিটের সেশনে উপস্থিত থেকে কোনো ক্যামেরাই স্কালোনির কৌশল আন্দাজ করতে পারেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...