বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সৃজিতের সঙ্গে বিয়েবিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন মিথিলা

বিনোদন ডেস্ক

গত কয়েক দিন ধরে জোর জল্পনা চলছে, ভেঙে যাচ্ছে রাফিয়াথ রশীদ মিথিলা ও সৃজিত মুখার্জির সংসার। এ তারকা দম্পতির সোশ্যাল মিডিয়ার দুটি পোস্টকে কেন্দ্র বিয়েবিচ্ছেদের গুঞ্জন চাউর হয়।

আর তা শুরু করে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম। পরে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে চর্চায় মেতে উঠেন নেটিজেনরা।

গুঞ্জনের এই সময়টা মিথিলা ছিলেন ব্যাংককে আর মুম্বাইয়ে রয়েছেন সৃজিত। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন মিথিলা।

মেয়েকে নিয়ে ছুটি কাটাতে ব্যাংকক গিয়েছিলেন মিথিলা। কলকাতায় ফিরে একটি ওটিটি প্লেকে মিথিলা বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় আমাদের সাধারণ একটি পোস্ট কীভাবে ডিভোর্সের জল্পনা শুরু করতে পারে, এ বিষয়ে আমার কোনো ধারণাই নেই। বিয়ে ভাঙার এই গুজব পুরোপুরি ভিত্তিহীন।’

এক বন্ধুর কাছে প্রথম এই খবর জানতে পারেন মিথিলা। তা উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘শুরুতে সৃজিতের পোস্ট আমি খেয়াল করিনি। যখন লোকজন এটা নিয়ে কথা বলতে শুরু করল, আমার বেশ কয়েকজন বন্ধু আমাকে ব্যাপারটা বলে। এ কথা শুনে আমি তো হতবাক। কারণ কত সহজে লোকজন আমাদের ডিভোর্স নিয়ে কথা বলছে! আমরা তো তেমন কিছুই লিখিনি।’

বিয়েবিচ্ছেদের এই গুঞ্জনকে ‘অনৈতিক’ বলে মন্তব্য করেন মিথিলা। তার ভাষায়—‘আমার কাছে এই বিষয়টি খুব অনৈতিক। আমাদের একটি মেয়ে আছে, সে বড় হচ্ছে। ঠিক একইভাবে ডিভোর্সের জল্পনা শুরু হয়েছিল যখন কোভিডের জন্য আমি ঢাকায় আটকা পড়েছিলাম। আমি জানি তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলে, তবে এখন বিষয়টি বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছে। দিন শেষে একজন নারীর মানহানি হচ্ছে, এটা ঠিক নয়।’

কয়েক দিন আগে মিথিলা তার ইনস্টাগ্রামে ইংরেজি ভাষায় একটি পোস্ট দেন। যার বাংলা তরজমা দাঁড়ায়—‘তুমি কীভাবে জানো প্রেম সত্যি? এটা যদি সুন্দর হয়ে থাকে তবে তুমি তা কীভাবে জানো? এই উত্তর খুঁজে পেতে তুমি কতদূর যেতে পারবে, আগেই জেনে নেবে এটা এখানে নেই।’

অন্যদিকে একই দিনে সৃজিত মুখার্জি জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন পোস্ট করেন। যার বাংলা তরজমা দাঁড়ায়—‘সেখানে রাগের দরকার নেই, সেখানে দোষারোপের প্রয়োজন নেই। সেখানে কিছু প্রমাণ করার নেই। সব একই আছে।

শুধু একটা গাছ একাকি দাঁড়িয়ে আছে সৈকতে। সমুদ্রের ধার ঘেঁষে। বিদায় অ্যাঞ্জেলিনা। আকাশ কাঁপছে। এবার বিদায় নিতে হবে।’ তারপর দুইয়ে দুইয়ে চার মেলাতে কার্পন্য করেননি নেটিজেনরা। এরপরই মূলত, শুরু হয়ে এই দম্পতির বিয়েবিচ্ছেদের গুঞ্জন।

ভারতীয় বাংলা সিনেমার গুণী নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাফিয়াথ রশীদ মিথিলার পরিচয়। এরপর মনের লেনা-দেনা। এ জুটির সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি।

সব জল্পনার অবসান ঘটিয়ে ২০১৯ সালের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন তারা। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে সৃজিত-মিথিলার পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...