কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” প্রতিপাদ্যে পার্বত্য চটগ্রামে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দিবসটি উপলক্ষে ফেস্টুন ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালি ও কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
মোঃজুয়েল হোসাইন বান্দরবান : সকালে বান্দরবান সদর থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়।
এই উপলক্ষ্যে বান্দরবান সদর থানার উদ্যোগে বান্দরবান সদর থানার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বান্দরবান সদর পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বান্দরবান প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও অন্যন্যা সদস্যবৃন্দ। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বান্দরবান সদর থানার পুলিশ সদস্য, পরিবহন শ্রমিক এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরো একটি র্যালি বান্দরবান সদর থানার এলাকা হতে শুরু হয়ে বান্দরবান পৌরসভা প্রদক্ষিণ করে আবারোও অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

রামগড়( খাগড়াছড়ি) :দিবসটি উপলক্ষে শনিবার সকাল দশটায় খাগড়াছড়ির রামগড় থানার আয়োজনে ” কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র,শান্তি শৃঙ্খলা সর্বত্র”এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুলিশিং ডে’র শুভ উদ্বোধন করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত। এসময় বক্তব্য রাখেন,থানা পুলিশিং কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী, সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর,রামগড় থানার ওসি (তদন্ত) রাজিব কর।সভা শেষে থানা থেকে র্যালি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষীণ করে কালিবাড়ি সংলগ্ন পুলিশ বক্সে এসে শেষ হয়।অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সংবাদকর্মী, উপজেলার বিভিন্ন ওয়ার্ডের পুলিশিং কমিটির নেতৃবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ সদস্যরা অংশ নেন।
