বুধবার, ১৯ আগস্ট ২০২৬

যৌনপল্লীর সবচেয়ে সুন্দরী মেয়ে নিপুণ: ইমন

বিনোদন ডেস্ক

দেশের চলচ্চিত্রে সুবাতাস বইছে। দর্শক হলমুখী হয়েছেন। একের পর এক সিনেমা মুক্তিতে সেই ধারায় জোয়ার বইছে।

আগামী ১৬ সেপ্টেম্বর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বীরত্ব’। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক মামনুন ইমন ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মঞ্চ থেকে উঠে আসা নিশাত নাওয়ার সালওয়া। এ ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার পরিচিত মুখ নিপুণ আক্তার।

সিনেমাটির মুক্তি সামনে রেখে গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এফডিসির ভিআইপি প্রজেকশন হলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে শিল্পীরা তাদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন।

চিত্রনায়ক ইমন বলেন, এই ছবিতে প্রত্যেকটা অভিনয়শিল্পী জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। ২৪ ঘণ্টা মাস্ক পরে থাকতে হতো। এই সিনেমায় আমি ড. রাজু চরিত্রে অভিনয় করেছি।

একজন পরিচালকই পারেন আর্টিস্টকে সুন্দরভাবে উপস্থাপন করতে। শুটিং করার সময় যে ছবিটা আমার ভালো লেগেছে, সেটি হিট হয়েছে। ‘বীরত্ব’ আমার সেই ছবি, যেটির শুটিং করার সময় আমার ফিল হয়েছে, দর্শক এটি পছন্দ করবে।

আমি জানি না চরিত্রটা কতটা ফুটিয়ে তুলতে পেরেছি। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। এমন চরিত্র পাওয়া একজন অভিনেতার ভাগ্যের ব্যাপার।

তিনি আরও বলেন, এই ছবিতে প্রত্যেক অভিনয়শিল্পী তাদের সর্বোচ্চ দিয়েছেন। ইন্তেখাব দিনার ভাই দেখতে ভোলাভালা হলেও অভিনয়ের সময় যে তিনি রয়েল বেঙ্গল টাইগার, সেটি আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। নাসিম ভাইয়ের গেটআপ দেখেই ভয় লাগতো। সালওয়া নতুন হলেও তার শ্রম অনেক বেশি ছিল। নিপুণ আক্তারের কথা স্পেশালি বলছি, আপনারা ইতোমধ্যে জেনে গেছেন, সে কোন চরিত্রটা করেছে। নিপুণ যৌনপল্লীর সবচেয়ে সুন্দরী মেয়ে। যাকে সবাই কাছে পেতে চায়। চরিত্রের জন্য নিপুণ যে গেটআপ নিয়েছিল, তা এতটাই বাস্তবসম্মত ছিল, সেখানে আসা কিছু খদ্দের তার সঙ্গে আলাপ শুরু করে দিয়েছিল। তখন আমরা খুব মজা করেছিলাম। আমি বলেছিলাম, নিপুণ যাও (হাসি)।

অন্যদিকে নির্মাতা সাইদুল ইসলাম রানা বলেন, ‘বীরত্ব’ একজন সাহসী যুবকের নানান ঘাত-প্রতিঘাতের গল্প। চরিত্র সেটাই, যা ইতিহাসে নতুন অধ্যায়ের সৃষ্টি করে। ‘বীরত্ব’ সম্পূর্ণ ভিন্ন ও মায়ায় জড়ানো গল্প।

প্রসঙ্গত, ইমন-নিপুণ-সালওয়া ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও আছেন বড়দা মিঠু, আহসান হাবীব নাসিম, ইন্তেখাব দিনার, জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার, বড়দা মিঠু, মনিরা আক্তার মিঠু, সাবিহা জামান, হান্নান শেলি, পীরজাদা শহিদুল হারুন, তানভীর রিজভী, জেসমিন আক্তার, স্বর্ণা, প্রণব ঘোষ, প্রিয়ন্তি গোমেজ, ও শিশু শিল্পী মুনতাহা এমেলিয়াসহ অনেকেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...