বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

ব্যর্থ এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক

ব্যর্থ এশিয়া কাপের মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছে যায় ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা।

এশিয়া কাপ ও বিশ্বকাপকে কেন্দ্র করে নতুন অধিনায়ক, নতুন কোচ দিয়েও ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি বাংলাদেশ। আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে মাত্র তিন দিনেই শেষ টাইগারদের এশিয়া কাপ।

প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে স্বল্প পুঁজিতেও লড়াই করে হার দেখতে হয় টাইগারদের। দ্বিতীয় ম্যাচে বিশাল সংগ্রহ করেও বোলিং ও ফিল্ডিংয়ের কারণে শেষ পর্যন্ত ২ উইকেটে হেরে যায় সাকিবের দল।

দেশে ফিরে সপ্তাহখানেক ছুটিতে পাচ্ছে টিম টাইগার্স। ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, শ্রীরামের তত্ত্বাবধানেই ১২ সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরু করবে টাইগাররা।

এশিয়া কাপের শেষে বাংলাদেশের মিশন এবার নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ। যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। সেই সিরিজে অংশ নিতে ৩০ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে সাকিবদের। তবে কন্ডিশনকে আয়ত্তে আনার জন্য কয়েকদিন আগেই সেখানে যাবে টাইগাররা। এর আগে ঢাকায় আসবেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড এবং ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...