বুধবার, ১২ আগস্ট ২০২৬

আমাদের বাসার সামনে কক্সবাজার হয়ে গেছে: মাহি

বিনোদন ডেস্ক

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় গতকাল (১৭ জুন) ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাত হলেই বিপাকে পড়েন ঢাকাবাসী। রাস্তায় পানি জমে যাওয়ায় ভোগান্তি পোহাতে হয় তাদের।

শুক্রবার (১৭ জুন) সকাল থেকেই ঢাকার আকাশে ছিলো মেঘের ঘনঘটা। একটু পরপরই বৃষ্টির বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে যায়। চিত্রনায়িকা মাহিয়া মাহির উত্তরার বাসার সামনের রাস্তায়ও এক হাঁটু পানি জমেছিল।

ফেসবুক লাইভে বাসার সামনে আটকে থাকা বৃষ্টির পানি দেখিয়ে মাহি বলেন, ‘আমাদের বাসার সামনে কক্সবাজার হয়ে গেছে। ইশ, আমার পানিতে হাঁটতে মন চাচ্ছে।’

নায়িকার পাশ থেকে তার স্বামী রাকিব সরকারকে বলতে শোনা যায়, ‘কারও কারও দুর্ভোগ, কারও কারও উৎসব।’

তার মন্তব্যের প্রসঙ্গ টেনে মাহি বলেন, ‘না, উৎসব না। ছোটবেলায় স্কুল ছুটির পর যখন দেখতাম এমন বৃষ্টি আর পানি, তখন ইচ্ছা করেই পানিতে পড়ে যেতাম।’

রাস্তায় চলাচলকারী গাড়ি ও মানুষদের দেখতে দেখতে নায়িকা বলেন, ‘এটার (রাস্তায় জমে থাকা পানি) মধ্যে দিয়ে আমার হাঁটতে মন চাচ্ছে। আমি জীবনেও এত পানি দেখিনি।’

সঙ্গে সঙ্গেই তার স্বামী বলে ওঠেন, ‘তোমাকে চুবানি দিবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...