শনিবার, ১৩ জুন ২০২৬

মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ কর্তৃক দুস্থদের মাঝে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ

আজ ৮ জুলাই রোজ বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আগত রোগী, রোগীর আত্মীয় স্বজন, রিক্সা ও সিএনজি চালক এবং হাসপাতালে আশেপাশে অবস্থানরত দুস্থ, অসহায় সর্বসাধারণের মাঝে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করা হয়

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য, সমাজ সেবক জনাব এম.আর.আজিম।

আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য কফিল উদ্দীন আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য আলী রেজা পিন্টু, যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন, গিয়াস উদ্দীন সিদ্দিকী, নগর ছাত্রলীগের সহ সভাপতি একরামুল হক রাসেল, মো: আরিফ উদ্দীন, ফরহাদুল হাসান মোস্তফা, শাহাদাৎ হোসেন পিন্টু, নগর ছাত্রলীগের উপ সম্পাদক তুষার ধর, নগর ছাত্রলীগের সহ সম্পাদক সাব্বির সাকির, মহসীন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য চৌধুরী শোয়াইব মহসিন, দেলোয়ার হোসেন, ফরহাদ, চান্দঁগাও থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের ৫৮ তম ব্যাচের তৌফিকুর রহমান, খোরশেদুল ইসলাম, কে এম তানভীর, এনামুল হাসান, ৬০ নং ব্যাচের অভিজিৎ দাশ, জামশেদুল ইসলাম, ফাহাদুল ইসলাম, কনক দেবনাথ, শাওন দত্ত, হোজাইফা কবির পিয়াল, ৬১ নং ব্যাচের সাজেদুল ইসলাম হৃদয়, ইমতিয়াজ আলম, মোহাম্মদ হাদিফ, ইফতেখার হোসেন সাব্বির, মঈন ভূইয়া সহ বিপুল সংখ্যক মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি এম আর আজিম তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জাতির এই সংকটকালীন সময় অসহায়, দুস্থ, বেকার, কর্মহীন সর্বসাধারণকে পাশে সহযোগিতা করার জন্য রাজনৈতিক নেতা, সমাজের বিত্তশালী, শিল্পপতি, সমাজসেবক ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

বিদ্যুৎস্পৃষ্টে কুতুবদিয়ার এক যুবকের মৃত্যু

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মামুনুর রশিদ মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহত মামুন কক্সবাজারের কুতুবদিয়া...

ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিভ্রাটের কবলে পড়েছে।শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকেই ফেসবুকে ঢুকতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা। ডাউন ডিটেক্টরসহ একাধিক...

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে পেকুয়া, চকরিয়াসহ পুরো কক্সবাজার জেলার জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।আগামীকাল ১৩ জুন এক দিনের...

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রীর আশা

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট–পরবর্তী...