সোমবার, ৪ মে ২০২৬

ব্যর্থ হয়েছি, তবু হাল ছাড়িনি: দুই যুগে পা দিয়ে শাকিব খান

বিনোদন ডেস্ক

ক্যারিয়ারের দুই যুগে পদার্পণের বিশেষ এই দিনে নিজের ফেসবুক পেজে একটি বার্তা দিয়েছেন শাকিব। যেখানে ক্যারিয়ারের নানান চড়াই উতরাইয়ের কথা তুলে ধরেছেন তিনি। ধন্যবাদ দিয়েছেন পরিচালক, প্রযোজক, সহশিল্পী এবং ক্যামেরার পেছনে থাকা কলাকুশলীদের। স্মরণ করেছেন ভক্তদের ভালোবাসার কথাও।

শনিবার দুপুরে শাকিব তার অফিশিয়াল ফেসবুকে বলেন, ‘শুরুতে জানতাম না আমার ক্যারিয়ার কোন দিকে যাচ্ছে। প্রথমদিকে আমার অভিনীত চলচ্চিত্রগুলোও খুব বেশি সাফল্য পায়নি, তারপরও হাল ছাড়িনি। ভুল থেকে শিক্ষা নিয়েছি, ব্যর্থতাকে সাফল্যের মতো প্রাধান্য দিয়েছি।’

এদিন শাকিব বলেন, ‘আমি সবসময় কঠোর পরিশ্রম, কাজের প্রতি আন্তরিকতা ও সততায় বিশ্বাসী। হয়তো এ কারণেই আজ এই অবস্থানে পৌঁছেছি। আমি আনন্দিত এই ভেবে যে, আমার কাজের মাধ্যমে মানুষকে বিনোদিত করতে পেরেছি এবং তাদের খুশি করতে পেরেছি।’

এমন দিনে কৃতজ্ঞতা জানাতেও ভুলেন নি এই চিত্রতারকা। সবার উদ্দেশ্যে বললেন, ‘অভিনয় জীবনে আজ পর্যন্ত যেসব পরিচালক, প্রযোজক, সহশিল্পী এবং ক্যামেরার পেছনে থাকা কলাকুশলীর সঙ্গে কাজ করেছি সবাইকে ধন্যবাদ। আমার ২৩ বছরের ক্যারিয়ারে তাদের অবদান অসামান্য! বিশেষভাবে আমি আমার দর্শকদের কাছে কৃতজ্ঞ; যারা আমার সকল শক্তি ও অনুপ্রেরণার উৎস, তারা আমাকে এতোগুলো বছর ভালবাসা এবং সম্মান দিয়ে যাচ্ছে। আমার পরিবারের কাছেও কৃতজ্ঞ, তাদের চিরস্থায়ী সমর্থনের জন্য। সবার জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা।’

উল্লেখ্য, শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তার বাবা ছিলেন একজন সরকারি চাকরীজীবী। মা গৃহিণী। তারা এক ভাই ও এক বোন। শাকিব খানের ইচ্ছে ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার। মনের অজান্তেই অভিনয়ের প্রতি ঝোঁক চলে আসে তার। এরপর দর্শকের ভালোবাসা, বিনোদনের প্রতি নিজের ভালোলাগা, সবকিছু মিলিয়েই তিনি অভিনয়ে নিয়মিত হন। নিজের যোগ্যতা আর অভিনয় গুণে ধীরে ধীরে হয়ে ওঠেন ঢালিউডের শীর্ষ নায়ক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা...

চট্টগ্রামে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস

চট্টগ্রামে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে সবজির দাম। মাত্র...

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপিত হওয়ায় মানুষ উপকৃত হবে: আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই প্রথমবারের মতো...

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে সড়ক অবরোধ; ২৪ ঘন্টার আল্টিমেটাম

দীর্ঘ আট বছর পর নতুন জেলা কমিটি ঘোষণার পরপরই...

“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই”- চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে...

আরও পড়ুন

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

রবিরশ্মি’র “প্রেমে ধন্য কর” শীর্ষক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা

রবিরশ্মি, চট্টগ্রাম শাখার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে গত ২৮ মার্চ শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল...