শনিবার, ২২ আগস্ট ২০২৬

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

মোঃ শহীদুল ইসলাম, জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

বুধবার (২৯ জুলাই) সকালে তিনি সদর হাসপাতাল পরিদর্শনে যান। এসময় সদর হাসপাতালে রোগীর পর্যাপ্ত ধারন ক্ষমতা নিয়ে এবং করনীয় সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন।

এছাড়া বর্তমান পরিস্থিতিতে দায়িত্বশীল আবাসিক মেডিকেল অফিসার হাসপাতালে উপস্থিত না থাকায় তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, এই ক্রাইসিস সময়ে একজন দায়িত্বশীল হিসেবে উনারতো ২৪ ঘন্টাই হাসপাতালে থাকার কথা। এসময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা নিয়ে আক্ষেপ করে বলেন, সারা বাংলাদেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে তোলপাড় হয়ে যাচ্ছে আর আমাদের সদর হাসপাতালের আরএমও সাহেব এখনো হাসপাতালে উপস্থিত নাই। এটা তো হতে পারে না।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের শিশু ওয়ার্ডসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং হামে আক্রান্ত রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে বর্তমান পরিস্থিতি, চিকিৎসাসেবা, ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জামের বিষয়ে বিস্তারিত তথ্য নেন।

সাংসদ সাচিং প্রু জেরী চিকিৎসাসেবার মান বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার, জনসচেতনতা বৃদ্ধি ও আক্রান্তদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং জেলা বিএনপির সাংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে হামে আক্রান্ত এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে সদর হাসপাতালের চিকিৎসা সেবার দায়িত্ব অবহেলাকে কেন্দ্র করে সচেতন ছাত্র সমাজের ব্যানারে গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে সচেতন ছাত্রসমাজ,ও সাধারণ নাগরিক।

এসময় তারা স্থানীয় সাংসদ সাচিং প্রু জেরীকে একটি স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে ২৫০ শয্যার হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু, সদর হাসপাতালে আইসিইউ ও ডায়ালাইসিস সেন্টার স্থাপন, আধুনিক সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু, হাম প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনায় অবহেলার নিরপেক্ষ তদন্ত এবং পাহাড়ি জনগণের জন্য প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

এরই প্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস প্রদান করেন সাংসদ সাচিং প্রু জেরী।

ছাত্র জনতাকে কথা দেয়ার ২৪ ঘন্টা না পেরুতেই আজ বুধবার সকালে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান সাংসদ সাচিং প্রু জেরী।

এসময় হাসপাতালের বর্তমান অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি,এবং দ্রুত সময়ে চিকিৎসাসেবা বৃদ্ধিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...