শনিবার, ১৩ জুন ২০২৬

চকরিয়ায় সংবাদপত্র হকারদের প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

বিপ্লব দাশ, চকরিয়া প্রতিনিধি: করোনা মহামারিতে কর্মহীন শ্রমজীব মানুষের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি বিতরণের বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশহিসেবে কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় চকরিয়া উপজেলা প্রশাসন ইতোমধ্যে কর্মহীন মানুষের মুখে হাসি ফুটাতে কাজ শুরু করেছেন।

এই কার্যক্রমের আওতায় চকরিয়া উপজেলা প্রশাসন সর্ব প্রথম চকরিয়া উপজেলা জুড়ে কর্মরত সংবাদপত্র হকারদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা উপহার বিতরণ করেছেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ উপস্থিত সংবাদপত্র হকারদের হাতে তুলে দিয়েছেন খাদ্য সহায়তা সামগ্রী।

একই সময়ে চকরিয়া উপজেলা জুড়ে লকডাউন দুর্যোগ সময়ে খেটে খাওয়া, দিনমজুর, দুস্থ, গরিব, ও দরিদ্র শ্রমজীবি মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

বিতরণকালে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দপ্তরের কর্মকর্তা বাবুল চৌধুরী, মোহাম্মদ হারুন, তথ্য সেবা কেন্দের সুপারভাইজার এরশাদুল হক।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেন, করোনা সংক্রমণের প্রভাব ও মৃত্যুর হার দিন দিন বৃদ্ধি পাওয়ায় সরকার গত ১জুলাই থেকে ১১টি বিধিনিষেধ পালনে কঠোর নির্দেশনা দিয়ে লগডাউন ঘোষনা করেন।

এ লকডাউন কার্যকরে ও বাস্তবায়নে জন্য মাঠ পর্যায়ে জনসাধারণ ও যানবাহন চলাচলসহ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ আরোপ করেন। এই সময়ে খেটে খাওয়া, দিনমজুর, দুস্থ ও নিম্ন আয়ের দরিদ্র শ্রমজীবি মানুষের কাজ কর্ম বন্ধের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় মানবিক ভাবে সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, সরকারি নির্দেশনার আলোকে কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় চকরিয়া উপজেলা প্রশাসন থেকে আনুষ্ঠানিক ভাবে ৫০ জন নিম্ন আয়ের মানুষের মাঝে মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, লকডাউন সময়ে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ ঘরে অবস্থান করুন। কোন অবস্থাতে বাইরে ঘুরাফেরা করা যাবেনা। নিজে বাঁচুন, পরিবার ও সমাজকে বাঁচানোর জন্য সকলের সচেতন হোন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

বিদ্যুৎস্পৃষ্টে কুতুবদিয়ার এক যুবকের মৃত্যু

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মামুনুর রশিদ মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহত মামুন কক্সবাজারের কুতুবদিয়া...

ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিভ্রাটের কবলে পড়েছে।শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকেই ফেসবুকে ঢুকতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা। ডাউন ডিটেক্টরসহ একাধিক...

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে পেকুয়া, চকরিয়াসহ পুরো কক্সবাজার জেলার জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।আগামীকাল ১৩ জুন এক দিনের...

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রীর আশা

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট–পরবর্তী...