বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

চকরিয়ায় লকডাউনের ৪র্থ দিনে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

করোনা ঝুঁকি মোকাবিলায় সরকারি নির্দেশনার আলোকে চকরিয়া উপজেলার ১৮ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ৬ লাখ জনগণের স্বাস্থ্য সুরক্ষা দিতে লকডাউনে মাঠে কঠোর অবস্থানে রয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন।

এই কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য মাঠে রয়েছে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও বিভিন্ন আনসার বাহিনী সহ উপজেলা প্রশাসন। সকাল ৬ টায় থেকে বাহিনীদের টহল শুরু হয়।

আজ বিকাল সাড়ে ৫টার দিকে মোবাইল কোট পরিচালনার সময় সহকারী ভূমি কমিশনার(ভূমি) চট্টগ্রাম নিউজকে বলেন, চলমান লকডাউনে যাতে মানুষ বিনা কারণে ঘর থেকে বের না হয় এজন্য প্রশাসন সকাল থেকে কঠোর অবস্থানে রয়েছে। অনেক জায়গায় মোবাইল কোটও পরিচালনা করা হয়েছে। সকাল থেকে এই পর্যন্ত মোবাইল কোট চালিয়ে ৬ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চকরিয়া উপজেলা প্রশাসন থেকে জানা গেছে, বিনানুমতিতে কোন অস্থায়ী পশুর হাট বসানো যাবে না। অস্থায়ী পশুর হাট বসাতে যারা আগ্রহী তারা আগামী ৬ জুলাইয়ের বিকাল ৫টার মধ্যেই উপজেলা নির্বাহী অফিসের বারাবর আবেদন করার জন্য অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য যে,এই বছর সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কোন অস্থায়ী পশুর হাটের অনুমতি দেওয়া যাবে না। প্রশাসনের অনুমতি বিহীন কোন অস্থায়ী পশুর হাট বসালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে মায়ের কোল থেকে শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করলো পিতা

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয়...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী 

আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শশুর বাড়ী...

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক...

আরও পড়ুন

উখিয়ার বালুখালীতে বাস ও টমটম সংঘর্ষে কিশোর নিহত

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় যাত্রীবাহী বাস ও টমটমের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।...

চকরিয়ার আসহাদুলের আন্তর্জাতিক অভিষেক

মাত্র তিন মাস আগে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) স্বীকৃতি পাওয়া কক্সবাজারের আসহাদুল ইসলাম এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেন।আগামী...

চকরিয়ায় পলাতক আসামির বাড়ি থেকে বন্দুক ও কার্তুজ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশের অভিযানে একাধিক মামলার পলাতক আসামির বাড়ি থেকে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।শনিবার (৪ এপ্রিল)...

মিয়ানমারে পাচারকালে ৬ হাজার লিটার ডিজেলসহ আট রোহিঙ্গা আটক

মিয়ানমারে পাচারকালে ছয় হাজার লিটার ডিজেলসহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃতদের মধ্যে আট জনই রোহিঙ্গা নাগরিক। বাকি চার জন বাংলাদেশি।শনিবার (৪ এপ্রিল) বিকালে...