বুধবার, ১৭ জুন ২০২৬

উখিয়ার বালুখালীতে বাস ও টমটম সংঘর্ষে কিশোর নিহত

অন্তর দে বিশাল, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় যাত্রীবাহী বাস ও টমটমের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল বেলা ১১টার দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী কাস্টমস মোড় সংলগ্ন কাকড়া ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, টেকনাফগামী পালকী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কুতুপালংগামী একটি টমটমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আনুমানিক ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়। আহত হন টমটমের আরও কয়েকজন যাত্রী।

আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ ফিল্ড হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে শাহপুরী হাইওয়ে থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি থানায় নিয়ে যান।

শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় এক কিশোর মারা গেছেন। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে।সবার...

১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ হচ্ছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার (১৬ জুন)...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

আরও পড়ুন

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মামুন হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের একাদশ...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে সুপন চাকমা (৩৫) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গচ্ছাবিল...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...